শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা উপজেলা শ্রমিক লীগের সম্মেলন।। সভাপতি সেলিম, সম্পাদক ডানলাপ

জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি সেলিম হোসেন সাধারণ সম্পাদক জি এম শফিউল রহমান ডানলাপ নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সৌমিত্র চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা খাতুন নির্বাচিত হন।
বুধবার (২৩ মার্চ) রাত ৯টায় জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার শাখার সভাপতি ছাইফুল করিম সাবু এ কমিটি ঘোষণা করেন। এর আগে বিকালে জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার আয়োজনে তালা শিল্পকলা একাডেমী মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন তালা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম।
জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমান ডানলাপ এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার শাখার সভাপতি ছাইফুল করিম সাবু।

সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি প্রমূখ।

সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতিকে ১০ ভোটের ব্যবধানে পরাজিত করে সেলিম হোসেন বিজয়ী হন। রাতে নবগঠিত কমিটির আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত