শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউটিউব দেখে পতিত জমিতে ক্যাপসিকাম চাষ: ভাগ্য বদলেছে যুবকের

ইউটিউব দেখে পতিত জমিতে ক্যাপসিকাম চাষ করে ভাগ্য নিজের ভাগ্য বদলেছেন সুনামগঞ্জের চাষি সদরুল হক। চলতি বছর তিনি ৮ হাজার কেজি ক্যাপসিকাম বিক্রি করেছেন ১২ লাখ টাকায়। সেই লাভের টাকায় কিনেছেন দুটি গাড়ি। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে শুরুতে ১ শতক পরে দেড় বিঘা ও সর্বশেষ ৫ বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে হাওরে পতিত পড়ে আছে শত শত বিঘা জমি। এসব জমিতে আমন ধান কাটারবিস্তারিত পড়ুন

শিক্ষায় বরাদ্দ ব্যয় নয়, বিনিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, শিক্ষার জন্য বরাদ্দকে সরকার ব্যয় মনে করে না বরং একে ভবিষ্যতের বিনিয়োগ মনে করে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে সম্পদে ও সুনামে ভরিয়ে দেবে। আর প্রাথমিক শিক্ষা যেহেতু জাতির ভিত নির্মাণ করে তাই মানসম্পন্ন প্রাথমিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় বর্তমান সরকার সব কিছু করবে। সোমবার (২১ মার্চ) রাজধানীর একটি হোটেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট কানেকটিভিটি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা শিল্পকলায় চলছে যাত্রা ও পুতুল নাচ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরায় চলছে যাত্রা উৎসব। এতে দেশব্যাপী ১০০টি যাত্রাপালা মঞ্চায়ন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমীর বাস্তবায়নে ১০০টি নতুন পালা নির্মাণ নিয়ে যাত্রা উৎসব মঞ্চায়ন হবে। লোকজ সংস্কৃতির রূপ হচ্ছে যাত্রাপালা। ঐতিহ্যবাহী এ যাত্রা শিল্প অতীত গৌরব ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে এই যাত্রা উৎসব। এইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশন’র অভিষেক

সাতক্ষীরার সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের (রেজি: নং-বি-২২০৯) অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পুরাতন সাতক্ষীরাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রেজাউল করিমের সভাপতিত্বে অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুজ্জামান ফারুক। তিনি বলেন, নিত্য পণ্যের বাজারে আগুন। তার উপর নির্মাণ শ্রমিকরা অধিকার বঞ্চিত। এতে করে ওই শ্রমিকদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সরকার রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সারাদেশেবিস্তারিত পড়ুন

শ্যামনগরের ভেটখালী এ.করিম হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আকবর আলী

শ্যামনগরের ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে সাবেক চেয়ারম্যান আকবর আলী সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার (২১ মার্চ) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়ার সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ তেজারত জানান, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া শেষে সভাপতি নির্বাচনের জন্য নিয়ম মাফিক বোর্ডে নোঠিশ দিয়ে স্কুল কতৃপক্ষবিস্তারিত পড়ুন

আলোচনার জন্য ইসরায়েল ভালো জায়গা: জেলেনস্কি

ইউক্রেন-রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের শান্তি আলোচনার ব্যবস্থা করার জন্য ইসরায়েল অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে, বৈঠকটি জেরুজালেমে আয়োজনের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার (২০ মার্চ) তিনি এ প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ভার্চুয়ালি ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার পরে ইউক্রেনীয়দের উদ্দেশে দেওয়া নিয়মিত ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কিয়েভ ও মস্কোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছেন। অবশ্যই ইসরায়েলের স্বার্থ আছে, নাগরিকদের রক্ষারবিস্তারিত পড়ুন

পায়রায় প্রধানমন্ত্রীকে ২০০ নৌকার অভিবাদন

পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানানো হয়। সাজানো হয় পুরো এলাকা। নানা আয়োজনের মধ্যে সবার নজর কাড়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে রঙিন পাল তোলা ২০০ নৌকা। জেটিতে রঙিন পাল তোলা এসব নৌকা থেকে পতাকা নাড়িয়ে এবং সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানানো হয়। ঢাকা থেকে হেলিকপ্টারে করে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর তাকে স্বাগত জানানো হয় বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

তাপবিদ্যুৎকেন্দ্র দেশবাসীর জন্য ঈদের উপহার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সর্ববৃহৎ কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র রোজার ঈদে দেশবাসীর জন্য বিশেষ উপহার। সোমবার (২১ মার্চ) পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, অতীতে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছিল। গেল ১৩ বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পেরেছি বলেই, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। তিনি বলেন, সবার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ায় আলোর পথে যাত্রা সফল হয়েছে; সেটিই আজ প্রমাণিত। একটি মানুষও গৃহহীন থাকবে না, বিদ্যুতের মতো সবাইবিস্তারিত পড়ুন

আলোর পথে যাত্রা সফল হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ১৩ বছরে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত আছে, ঝড়ঝাপটা যে আসেনি, তা কিন্তু নয়। সেগুলো আমরা মোকাবিলা করেছি। মানুষের সব চাহিদা পূরণে কাজ করছি। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছিলাম। আমাদের লক্ষ্য- কোনো ঘর অন্ধকার থাকবে না। সেই লক্ষ্য বাস্তবায়নে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। আলোর পথে যাত্রা সফল হয়েছে। সোমবার (২১ মার্চ) বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক নির্মিত ‘পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ এর উদ্বোধনীবিস্তারিত পড়ুন

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের সর্বাধিক বিদ্যুৎ উৎপাদনকারী ও অত্যাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ‘পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র’ উদ্বোধন করেন তিনি। এর আগে বেলা পৌনে ১১টায় পায়রায় পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায় পুলিশের একটি দল। পরে সুসজ্জিত জেটিতে রঙিন পালতোলা ২০০ নৌকা থেকে পতাকা নাড়িয়ে এবং সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানানো হয়। পায়রায় অবতরণ করে প্রধানমন্ত্রী তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন এবংবিস্তারিত পড়ুন