শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ফ্যামিলি কার্ডে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য যে দামে

দেশজুড়ে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ শুরু হয়েছে রোববার থেকে। এটি টিসিবির ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এক কোটি পরিবার এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী পাবেন। প্রতি কার্ডের বিপরীতে দেওয়া হবে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল। রোজায় দেওয়া হবে ছোলা। কর্মসূচির আওতায় রবিবার থেকে নির্দিষ্ট দিনে ও স্থানে প্রথম এবং রোজার শুরুতে দ্বিতীয় দফা পণ্য দেওয়া হবে। সংশ্লিষ্ট উপকারভোগী তার ইউনিয়ন বা উপজেলার টিসিবির ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে পণ্য গ্রহণ করতে পারবেন।বিস্তারিত পড়ুন

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের দাফন সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ। জানাজার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজার নামাজে বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজবিস্তারিত পড়ুন

স্ত্রীকে ফিরে না পেয়ে লাইভে এসে দুই সন্তানসহ আত্মহত্যার প্রস্তুতি বাবার, ঠেকালো পুলিশ

স্ত্রীকে ফিরে না পেয়ে দুই সন্তান নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন এক যুবক। এ জন্য নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার থেকে তিনজনের জন্য কাফনের কাপড়ও কেনা হয়। পরিকল্পনা ছিল সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ভাড়া বাসায় গিয়ে দুই সন্তানকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবেন তিনি। তবে এর আগে তিনি নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে উদ্দেশ্য করে নিজের আত্মহত্যার কথা জানিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন নিজ গন্তব্যের পথে। কিন্ত লাইভেবিস্তারিত পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) জাতীয় ঈদগাহে তার এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ। সাবেক রাষ্ট্রপতির নামাজে জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সিনিয়র আইনজীবীরাসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। পরে রাজধানীর বনানীবিস্তারিত পড়ুন

‘ভ্রূণ নষ্টে দোষী’ হলে সৌদিতে নতুন শাস্তি ঘোষণা

গর্ভবতী নারীদের সুরক্ষায় নতুন আইন পাস করল সৌদি আরব। আখবার সৌদিয়া পত্রিকা জানায়, সৌদি আরবে গর্ভবতীদের ক্ষতি করা বা কোনো ধরনের আঘাতের ফলে তার গর্ভের ভ্রূণ নষ্ট হয় এমন কোনো কাজ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে শাস্তি হিসেবে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। সৌদি আরবে নারীদের প্রাণের ঝুঁকিতেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া গর্ভপাতের জন্য নারীর স্বামীর অনুমতি প্রয়োজন হয়। এর আগে সৌদি আরবেবিস্তারিত পড়ুন

দুর্ঘটনায় নিহত শ্যালক-দুলাভাই, ব্যাগে ২২ বোতল ফেনসিডিল

দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার কাউগা মোড় রাজাপুকুর এলাকার দিনাজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দিনাজপুর শহরের বড়বন্দরের চালতা তলা এলাকার যতীন মজুমদারের নওমুসলিম ছেলে আনোয়ারুল ইসলাম (৪২) ও সদর উপজেলার তাজপুর রামসাগর মনিহার পাড়ার তৈয়ব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩৫)। তারা দুজন সম্পর্কে শ্যালক-দুলাইভাই। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, রোববার সকাল আনুমানিক সাড়েবিস্তারিত পড়ুন

স্বামী-সংসার নিয়ে লাইভে এসে যা বললেন ন্যানসি

জীবন ও সংসার নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার একটি পোস্ট দেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। ওই পোস্টে তিনি ‘তৃতীয় সংসারে ভালো নেই’ এমন ইঙ্গিত দিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন। তার ওই পোস্ট নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। ওই স্ট্যাটাস নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। এর ফাঁকে স্ট্যাটাসটি মুছে দিয়ে স্বামী মেহেদীকে নিয়ে হানিমুনে কক্সবাজারে গেলেন ন্যানসি। আর সেখান থেকেই স্বামীসহ আসেন ফেসবুক লাইভে। ভক্তদের জানান, কেনবিস্তারিত পড়ুন

মেলবোর্নে ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাল পরিবার ও সাবেক খেলোয়াড়রা

মেলবোর্নে সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে রোববার (২০ মার্চ) শেন ওয়ার্নের খুব কাছের কিছু বন্ধু ও পরিবারকে নিয়ে তার বিদায়ের অনুষ্ঠান পালন করা হলো। সেই সময় ওয়ার্নের ছেলে জ্যাকসনকে বাবার কফিন বহন করতেও দেখা গেছে। শেন ওয়ার্নের পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুরা মেলবোর্নে তার শেষ বিদায়ী অনুষ্ঠানে এসেছিলেন। তাদের মধ্যে দেখা গেছে ওয়াহ ব্রাদার্সকে, ছিলেন গ্লেন ম্যাকগ্রা, মার্ভ হিউজ ও ইয়ান হিলির মতো সাবেক খেলোয়াড়রা। এ ছাড়াও সেই অনুষ্ঠানে ছিলেন ইংল্যান্ডের সাবেকবিস্তারিত পড়ুন

কেশবপুরে এপেক্স জুতার শো-রুমের উদ্বোধন

আর নয় যশোর আর নয় খুলনা, বাংলাদেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স জুতা এখন কেশবপুরে। রবিবার বিকেলে কেশবপুরের মধুসড়কের করিম প্লাজায় দেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স জুতার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বাংলাদেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স এর রিটেইল শো-রুমের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর মধুসড়কের করিম প্লাজার মালিক কামরুজ্জামান, এপেক্স এরবিস্তারিত পড়ুন

পেইন কিলারের পরিবর্তে খেতে পারেন প্রাকৃতিক খাবার

আমরা প্রায়ই সাধারণ শরীরের যেকোনো ব্যথা বা মাথাব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে খেয়ে ফেলি পেইন কিলার। এতে ক্ষণিকের আরাম অনুভূত হলেও তা দীর্ঘমেয়াদি জীবনে ডেকে আনতে পারে চরম বিপদ। তাই এসব ব্যথা দূর করতে বেছে নিতে পারেন প্রাকৃতিক ব্যথানাশক সমৃদ্ধ খাবারগুলো। হঠাৎ এক-দুটো পেইন কিলার খেলে কোনো অসংগতি না হওয়ার সম্ভাবনা থাকলেও প্রায়ই এর ওপর নির্ভরশীল হয়ে ওঠাটা ভালো লক্ষণ বলে মোটেও মনে করছেন না চিকিৎসকরা। পেইন কিলার হলো একধরনেরবিস্তারিত পড়ুন