শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে এপেক্স জুতার শো-রুমের উদ্বোধন

আর নয় যশোর আর নয় খুলনা, বাংলাদেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স জুতা এখন কেশবপুরে। রবিবার বিকেলে কেশবপুরের মধুসড়কের করিম প্লাজায় দেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স জুতার শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বাংলাদেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স এর রিটেইল শো-রুমের উদ্বোধন করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর মধুসড়কের করিম প্লাজার মালিক কামরুজ্জামান, এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলীর পিতা ইজ্জত আলী দপ্তরী, রংধনু গামেন্টেসের স্বাত্তাধিকারী আলমগীর হোসেন, ব্যাবসায়ী তারক অধিকারী, ব্যবসায়ী আনন্দ অধিকারী প্রমুখ।
এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলী বলেন, কেশবপুর উপজেলার মানুষ অনেক রুচিশীল। আমি মূলত তাদের কথা চিন্তা করেই কেশবপুরে বাংলাদেশের একটি কোয়ালিটি ব্রান্ড এপেক্স এর জুতা নিয়ে এসেছি। এখন থেকে কষ্ট করে আর কেশবপুর উপজেলার মানুষদের যশোর-খুলনার এপেক্স এর শো-রুমে যেতে হবেনা । তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতসংলগ্ন পাটুয়ারটেকের ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৌসুমী খাতুনবিস্তারিত পড়ুন

  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১