Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাজগঞ্জ মডেল মাদ্রাসায় আলিম শিক্ষার্থীদের পাঠদানের উদ্বোধন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ সিদ্দিকীয়া মডেল ফাজিল (বি.এ) মাদ্রাসায় ২০২১-২২ শিক্ষাবর্ষের আলিম শিক্ষার্থীদের পাঠদান উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান হয়। উল্লেখিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আকবার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকেবিস্তারিত পড়ুন
দেশের প্রথম ভাষা শহীদ সাতক্ষীরার আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

দেশের প্রথম ভাষা শহীদ সাতক্ষীরার আশাশুনির আনোয়ার হোসেনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাব ও প্রথম আলো বন্ধু সভার আয়োজনে রোববার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, জেলা আ.লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৩ বছর পর পেলো ছাত্রলীগের কমিটি, আনন্দ মিছিল

উদীয়মান নবীনদের নিয়ে কলারোয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। শামিমুজ্জামান টিপুকে সভাপতি ও মেহেদী হাসান ফাহিমকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি অনুমোদন দিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন। ১বছর মেয়াদে ৬ সদস্যের নতুন ওই কমিটিতে আছেন সহ.সভাপতি আল-মামুন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান কবির, সাংগঠনিক সম্পাদক দিপু রায় ও আল মামুন মুন্না। ৩ বছর পর ২৫ ফেব্রুয়ারি রাতে কলারোয়াবিস্তারিত পড়ুন
বেগম জিয়া ও তারেক অংশ নিতে পারবে না বলে বিএনপি নির্বাচনই চায় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, আদালতে সাজাপ্রাপ্ত বেগম জিয়া ও তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না বিধায় বিএনপি শুধু নির্বাচন কমিশন নয়, নির্বাচনই চায় না। তারা বরং চোরাপথে কিছু করা যায় কি না সে চেষ্টায় রয়েছে, বলেন তিনি। রবিবার ভারত সফর শেষে দেশে ফিরে মন্ত্রী ঢাকায় তাঁর সরকারি বাসভবনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যে নির্বাচনবিস্তারিত পড়ুন
কক্সবাজারে হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স

কক্সবাজারে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ শেখ কামালের নামে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দেশে এই প্রথম ৩টি খেলার মাঠ ও ১টি পূর্ণাঙ্গ ক্রিকেট প্র্যাকটিস মাঠ নিয়ে তৈরি হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্স। এতে থাকবে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম, শেখ কামাল আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়াম ও একটি হকি স্টেডিয়াম এবং একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস গ্রাউন্ড। এছাড়া ক্রীড়া কমপ্লেক্সটিতে অন্যান্য খেলাধুলার সুযোগ থাকবে। প্রায় ৫০ একরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্ত্রীকে মারধর করে স্বামীর আত্মহত্যা!

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীকে মারধর করে স্বামী ফিরোজ হোসেন (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের আটুলিয়ার একটি বাগানের গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহননকারি ফিরোজ উপজেলার শিবানন্দকাটি গ্রামের মৃত জায়ের আলীর পুত্র। তার পালক পিতা পার্শ্ববর্তী পানিকাউরিয়া গ্রামের সিদ্দিক হোসেন। স্থানীয়রা জানান, ‘ফিরোজ ছোট থাকতে তার পিতা মারা যাওয়ায় তার মা পানিকাউরিয়া গ্রামের সিদ্দিককে বিয়ে করেন। সেখানেই ফিরোজ বসবাস করতেন। সে একটুবিস্তারিত পড়ুন
শার্শায় সাংবাদিক ও তার পিতাকে কুপিয়ে জখম

যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যান পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মোল্লা (৩০) ও তার পিতা আজিজুর রহমানকে (৫০) কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকালে গোড়পাড়া বাজারে মেহেদী হাসান মোল্লার নিজ ব্যবসা প্রতিষ্ঠান নূর ডেকোরেটারে এ ঘটনাটি ঘটে। এসময় ওই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পিতা-পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্যবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির ১০ জনের নামের তালিকা পেশ

রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির ১০ জনের নামের তালিকা পেশ করা হয়েছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি ১০ জনের নামের তালিকা পেশ করেন। এসময় কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ কর্মকমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পান চাষীদের স্বস্তির নিঃশ্বাস

সাতক্ষীরার কলারোয়ায় দীর্ঘদিন পর পানের দাম বাড়ায় স্বস্তির নিশ্বাস ফিরে পেয়েছেন পান বরজ চাষীরা। এখন পানচাষীদের মুখে হাসি ফুঠেছে। করোনাকালীন সময় পানের দাম কম থাকায় পান চাষীদের চোখের ঘুম উড়ে গিয়েছিলো। মোটা অংকের খরচের বহর সামলে অতি স্বযত্মে আগলে রেখেছেন পানের বরজ। শত ধার দেনা করে অভাব অনটনকে উপেক্ষা করে নিজের সন্তানের মত করে লালন করে রেখেছেন পানের বরজ। শীত মৌসুমে পান গাছের বৃদ্ধি খুব ধীর গতিতে বাড়ার কারণে পানের উৎপাদনওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাছজুড়ে আমের মুকুল আশা জাগাচ্ছে ভালো ফলনের, পরিচর্যায় বেড়েছে ব্যস্ততা

সাতক্ষীরার কলারোয়ার গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। গাছজুড়ে মুকুল আশা জাগাচ্ছে ভালো ফলনের। আর সেই সম্ভাবনা থেকেই আম গাছে পরিচর্যায় ব্যস্তা বেড়েছে সংশ্লিষ্টদের। শীত মৌসুম চলে যাওয়ার উপক্রম। গত ২/১ দিন রীতিমতো গরম পড়তে শুরু করেছে। পরিবেশের এমনই অবস্থায় কলারোয়া উপজেলা প্রায় সবখানে আম গাছ মুকুলে মুকুলে ছেয়ে গেছে। মৃদু বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের ঘ্রাণ। মুকুলের আধিক্যতা জানান দিচ্ছে মধুমাসের আগমনী বার্তার। এ বছর উপজেলায় শীতের প্রভাব কম থাকায়বিস্তারিত পড়ুন

