Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইউক্রেনের আরেকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা

ইউক্রেনে হামলার চতুর্থ দিনে রোববার আরও একটি শহরের সব প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। বেরডিয়ানস্ক শহরের মেয়র নিজেই স্বীকার করেছেন, তার শহর রুশ সেনারা দখল করে নিয়েছে। খবর আনাদোলুর। শহরটির মেয়র অলেকসানদর সিভিডলো এক ভিডিওবার্তায় বলেছেন, ভারি সামরিক যানের বিশাল বহর নিয়ে রুশ বাহিনী তার শহরে ঢুকে পড়েছে। শহরে ঢুকেই রুশ বাহিনী দাবি করেছে, তারা শহরটির সব প্রশাসনিক ভবনের দায়িত্ব নিয়েছেন। তারা ইউক্রেনীয়দের সতর্ক করে বলেন, আজ রাত হবে আপনাদের জন্যবিস্তারিত পড়ুন
বেড়াতে এসে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় হঠাৎ ঝড়ে গাছচাপা পড়ে অঞ্জু রানী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামে সুনীল হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। বেড়াতে এসে গাছচাপায় নারীর মৃত্যু জানা যায়, নিহত অঞ্জু রানী উপজেলার ধানসাগর গ্রামের মৃত বিধান দেউরীর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বাদল নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামে ভাই সুনীল হাওলাদারের বাড়িতে বেড়াতে আসেন অঞ্জু রানী। রোববার সন্ধ্যায়বিস্তারিত পড়ুন
কোরিয়ানদের মতো ত্বক চান, জেনে নিন টোটকা

সারা বিশ্বে সবচেয়ে নিখুঁত আর সুন্দর ত্বকের অধিকারী হলো কোরিয়ানরা। অন্য সব জাতির তুলনায় একটু বেশি সুশৃঙ্খল হিসেবেও আলাদা সুনাম রয়েছে তাদের। বিশ্বের সব দেশের মানুষই যখন অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ছে সেখানে কোরিয়ান লাইফস্টাইল সত্যি অবাক করার মতো। কোরিয়ানরা মনে করেন, সৌন্দর্য ঈশ্বর প্রদত্ত হলেও তা ধরে রাখার দায়িত্ব নিজের ওপরই বর্তায়। এর জন্য অবশ্যই একটু পরিশ্রমের প্রয়োজন রয়েছে। আপনি যদি কোরিয়ানদের মতো সৌন্দর্য আর ফিটনেস পেতে চান তাহলে খাওয়া-দাওয়া,বিস্তারিত পড়ুন
কয়েক জেলায় হঠাৎ ঝড়-শিলাবৃষ্টি, ক্ষতি

মেহেরপুরসহ কয়েকটি জেলায় হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। ঝরে গেছে আম ও লিচুর মুকুল। ক্ষতি হয়েছে কৃষকের রবি শস্যও। মেহেরপুরে রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ শুরু হয় ঝড়ো হওয়াসহ শিলাবৃষ্টি। একটানা প্রায় আধাঘণ্টা চলে মুষলধারে বৃষ্টি। শিলা বৃষ্টির কারণে ক্ষতি হয় মাঠের রবি ফসলের। ঝরে যায় আম ও লিচুর মুকুল। রোববার দুপুর থেকে চুয়াডাঙ্গার আকাশ মেঘলা হতে শুরু করে। দুপুর ৩টা ১০ মিনিট থেকে তুমুল ঝড় আর শিলাবৃষ্টি শুরু হয়।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ধানক্ষেতে যুবকের মরদেহ

বাগেরহাটে রাস্তার পাশে ধানক্ষেত থেকে রুবেল মোল্লা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রুবেল বাগেরহাট পৌর এলাকার মুনিগঞ্জ মালোপাড়া এলাকার আব্দুস সাত্তার মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন,বিস্তারিত পড়ুন
কারাগারে ভিডিওকলের সুযোগ পাবেন বন্দিরা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, করোনার কারণে বন্দিদের দেখা-সাক্ষাৎ বন্ধ। তাদের পরিবারের সঙ্গে সপ্তাহে একদিন ১০ মিনিট মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। মোবাইলে কথা বলার পাশাপাশি ভিডিওকলের ব্যবস্থা করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। রোববার গাজীপুরের কাশিমপুর কমপ্লেক্সে ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কারাগারে দায়িত্ব পালন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতরবিস্তারিত পড়ুন
শার্শার পাঁচ কায়বায় বোমার আঘাতে ২ শিশু আহত

যশোরের শার্শার পাঁচ কায়বা গ্রামে বোমা বিস্ফোরণে শিহাব হাসান (৭) ও হাবিবুর রহমান (৮) নামের দুই শিশু মারাত্মক ভাবে আহত হয়েছে। বোমার আঘাতে হাবিবুরের একটি পা ঝলসে গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিহাব হাসান শার্শার পাঁচ কায়বা গ্রামের সুমন হোসেনের ছেলে ও হাবিবুর রহমান একই গ্রামের হাসান আলীর ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ফিরোজ আমেদ জানান, রবিবার দুপুরে শিহাব ও হাবিবুর বাড়ির পাশে ওলিয়ার রহমানের আমবাগানে খেলতেবিস্তারিত পড়ুন
শপথ নিলো ১৩তম নতুন নির্বাচন কমিশন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) শপথ গ্রহণ করেছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পাঠ করান। রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সোমবার থেকে তারা নির্বাচন কমিশন ভবনে দায়িত্ব পালন শুরু করবেন। সেখানে সকালে তাদেরবিস্তারিত পড়ুন
নড়াইলের ডিসি যখন কৃষকের বাইসাইকেলে

নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ টিকাদানকেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পঞ্চাশোর্ধ্ব কৃষকের অতিপুরাতন একটি বাইসাইকেল মিনিটখানেক চালান। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে এ ঘটনা ঘটে। তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। এর পর থেকে ডিসির এ সাইকেল চালানোর কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওইবিস্তারিত পড়ুন
মাগুরার শালিখার আড়পাড়ায় হঠাৎ শিলা বৃষ্টি

‘হঠাৎ এক পলকে মনে হবে যেন কোন বরফের দেশে এসেছি’- এমনটাই বললেন মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার কয়েকজন। হঠাৎ শিলা বৃষ্টিতে এমন দৃশ্য ফুঁটে উঠে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে মিনিট দশেক প্রচুর শিলা বৃষ্টি হয়। হঠাৎ এই শিলা বৃষ্টির কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা জানান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার বিভিন্ন এলাকায় বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই শুরু হয়বিস্তারিত পড়ুন

