বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়েক জেলায় হঠাৎ ঝড়-শিলাবৃষ্টি, ক্ষতি

মেহেরপুরসহ কয়েকটি জেলায় হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। ঝরে গেছে আম ও লিচুর মুকুল। ক্ষতি হয়েছে কৃষকের রবি শস্যও।

মেহেরপুরে রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ শুরু হয় ঝড়ো হওয়াসহ শিলাবৃষ্টি। একটানা প্রায় আধাঘণ্টা চলে মুষলধারে বৃষ্টি। শিলা বৃষ্টির কারণে ক্ষতি হয় মাঠের রবি ফসলের। ঝরে যায় আম ও লিচুর মুকুল।

রোববার দুপুর থেকে চুয়াডাঙ্গার আকাশ মেঘলা হতে শুরু করে। দুপুর ৩টা ১০ মিনিট থেকে তুমুল ঝড় আর শিলাবৃষ্টি শুরু হয়। সাদা শিলে ছেয়ে যায় চারপাশ।

টানা আধাঘণ্টার শিলা বৃষ্টিতে ঝড়ে পড়ে আম ও লিচুর মুকুল। ক্ষতি হয় গম, ভুট্টাসহ বিভিন্ন মৌসুমি ফসলেরও। ক্ষতিগ্রস্ত হয় অনেক কাঁচা ও আধাপাকা বাড়ি।

এদিকে, ঝিনাইদহেও অসময়ের বৃষ্টিতে রাস্তা-ঘাটে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

মাগুরার শালিখার আড়পাড়ায় হঠাৎ শিলা বৃষ্টি
‘হঠাৎ এক পলকে মনে হবে যেন কোন বরফের দেশে এসেছি’- এমনটাই বললেন মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার কয়েকজন। হঠাৎ শিলা বৃষ্টিতে এমন দৃশ্য ফুঁটে উঠে।

রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে মিনিট দশেক প্রচুর শিলা বৃষ্টি হয়। হঠাৎ এই শিলা বৃষ্টির কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার বিভিন্ন এলাকায় বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি, দেখা যায় শিলা তথা বরফ পড়া। যুক্ত হয় হালকা বাতাসের। মুহুর্তেই শেষ বিকেলেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে। সাময়িকের জন্য বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পরে। আর শিলা-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি ক্ষতি হয়েছে মুকুল আসা আম গাছসহ বিভিন্ন ফসলের।

তারা বলেন, দুপুরের পরেও আকাশ ছিলো রৌদ্রোজ্জ্বল। বিকেল ৪টার দিকে তেমন মেঘ দেখা না গেলেও সাড়ে ৪টার দিকে শুরু হয় শিলা ‍বৃষ্টি। এতে আশপাশের এলাকায় মৌসুমি ফসলের ক্ষতি হয়েছে। এ সময় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানেরবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম