শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জায়েদ-নিপুণ দ্বন্দ্ব: ফের পেছাল শুনানি

আবারো পেছাল জায়েদ খান ও নিপুণ আক্তারের ভাগ্য নির্ধারণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে বসবেন? তার শুনানি হবে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দুইটায়। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নতুন তারিখ ধার্য করেছেন আদালত। জায়েদ খান ও নিপুণ আক্তারের লড়াইয়ে সরগরম এফডিসি, আদালত প্রাঙ্গণ। এ বিষয়ে হাইকোর্টের রুল শুনানি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বুধবার তারিখ দেওয়া হয়। বুধবার (২৩ ফেব্রুয়ারি) মুলতবি করা হয় শুনানি। নতুন তারিখ দেওয়া হয় বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

শিগগিরই আন্দোলনে যাবে বিএনপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শিগগিরই বিএনপি আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও একই কথা বলেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রেখে জনগণের পকেট কেটে উন্নয়নের কথা বলছে ক্ষমতাসীনরা। বর্তমান সরকারের সময় শেষ, এ সরকারের পতন হতে হবে। তিনি আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন হবেবিস্তারিত পড়ুন

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করল রাশিয়া

ইউক্রেনের সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। খবর এএফপির। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করল রাশিয়া বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেওয়ার পরই এ দাবি করল মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর বেশ কিছু বিমানঘাঁটির সামরিক অবকাঠামো অচল হয়ে গেছে। রাজধানী কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। এর আগে ইউক্রেনেরবিস্তারিত পড়ুন

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৭

রুশ বাহিনীর বোমা হামলায় সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, ওদেসার বাইরে পদিলস্কে রুশ সামরিক বাহিনীর ছয়জন নিহত হয়েছে ও এক নারী গুরুতর আহত হয়েছে। এ ছাড়া মারিউপুল শহরে আরও একজন নিহত হওয়ার কথা জানান তারা। এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে। এদিকে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। ইউক্রেন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহুবিস্তারিত পড়ুন

দুবাই থেকে আসা বিমানে মিললো ৯০ পিচ স্বর্ণের বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১০ কেজি ওজনের ৯০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। যার বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ জব্দ করা হয়েছে। শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, সকালেবিস্তারিত পড়ুন

ইউক্রেনে যুদ্ধ শুরু, আতঙ্কে বাংলাদেশিরা

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিভ, খারকোভ, ওডেসাসহ বিভিন্ন শহরে একের পর এক হামলা চালায় রাশিয়া। হামলার বিকট শব্দ, আগুন আর ধোঁয়ায় আতঙ্কিত হয়েছেন অনেকেই। বাদ নেই বাংলাদেশিরাও। সোয়া ৪ কোটি জনসংখ্যার দেশ ইউক্রেন। সেখানে বসবাস করে এক থেকে দেড় হাজারের মত বাংলাদেশি। কেউ কেউ ব্যবসা করেন, আবার অনেকে গেছেন পড়তে। ইউক্রেনের এই উত্তপ্ত অবস্থায়বিস্তারিত পড়ুন

হাওরে পানির রিজার্ভার সৃষ্টি করতে হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; হাওরের গুরুত্বপূর্ণ কাজ শুষ্ক মৌসুমে সম্পাদন করতে হবে। ভারতের মেঘালয় ও বরাক বেসিনে একই সময় বৃষ্টিপাত হলে সেই পানির চাপে এই অঞ্চল ক্ষতিগ্রস্থ হয়। তাই প্রয়োজনীতার নিরিখে শাখা নদী ড্রেজিং করে নাব্যতা বৃদ্ধি করে বর্ষায় এর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। পানির রিজার্ভার সৃষ্টি করতে হবে। যাতে করে শুষ্ক মৌসুমে চাষাবাদ ব্যবহার করা যায়। বৃহষ্পতিবার সুনামগঞ্জ জেলার ছাতক, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার সংশোধিত কাবিটাবিস্তারিত পড়ুন

রুশ বিমান-হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। রুশ বিমান-হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু গোলা বর্ষণ করছে রাশিয়া। আর সেই হামলা প্রতিহত করে চলেছে ইউক্রেন বিমান বাহিনী। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়া। ইউক্রেন বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী কিয়েভের নিকটবর্তী এলাকা বরিসপিল ও বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করেছে রাশিয়া। তবে ওইবিস্তারিত পড়ুন

ইউক্রেনে নামতেই পারেনি ভারতীয় বিমান

ইউক্রেনে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের ফেরানো হচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমানে। কিন্তু ইউক্রেনে রুশ হামলা শুরু হয়ে যাওয়ার পরই আকাশপথ বন্ধ হয়ে যায়। খবর ইন্ডিয়া টাইমসের। ফলে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ার একটি বিমান সেখানে অবতরণই করতে পারেনি। যাত্রী ছাড়াই ফিরে আসতে হয়েছে দিল্লিতে। যুদ্ধবিধ্বস্ত এ পরিস্থিতিতে ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি। যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশে ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্রবিস্তারিত পড়ুন

৪০০ বছরের বেশি বৃষ্টিবিহীন অঞ্চল!

উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল, শুষ্ক এবং বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল আতাকামা মরুভূমি। এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলের পর্বতমালা কর্দিলের দে লা কোস্তা এবং পূর্বে আন্দেস পর্বতমালা দ্বারা আবদ্ধ। প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার ভূমিজুড়ে এর বিস্তৃতি। মেরু প্রদেশের এই মরুভূমি অঞ্চল আতাকামাকে বিশ্বের মধ্যে সব থেকে শুষ্কতম অঞ্চল বলে গণ্য করা হয়। পাশাপাশি এটি একমাত্র প্রকৃত মরুভূমি যেখানে মেরু মরুভূমির চেয়ে কম বৃষ্টিপাত হয়। মঙ্গল অভিযানের সিমুলেশনের জন্য পৃথিবীতে পরীক্ষামূলক সাইটবিস্তারিত পড়ুন