বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিগগিরই আন্দোলনে যাবে বিএনপি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শিগগিরই বিএনপি আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও একই কথা বলেন। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রেখে জনগণের পকেট কেটে উন্নয়নের কথা বলছে ক্ষমতাসীনরা। বর্তমান সরকারের সময় শেষ, এ সরকারের পতন হতে হবে।

তিনি আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন হবে না। কোনো নীলনকশার নির্বাচন হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা।

এদিকে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে রাজপথের কর্মসূচি দিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। করোনার বিধিনিষেধ উঠে যাওয়ায় আবারও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের চাঙা রাখতে চান বিএনপি নেতারা।

দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ এ সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। কর্মসূচির ধরন ঠিক করতে মঙ্গলবার রাতে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মঙ্গলবার রাতে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আরও অংশ নেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় গ্যাস, পানি ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী সপ্তাহে দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি ও মূল্য হ্রাসের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে হাট সভা ও হ্যান্ডবিল বিতরণের কর্মসূচিও পালন করবে দলটি। এ ছাড়া মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আগামী মার্চ মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে তারা।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু