রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার সিংগা হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস পালিত

কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতকি মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশে ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৮টায় সিংগা স্কুলে নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত র‌্যালি সিংগা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্তরে আলোচনা সভায় মিলিত হয়। শহীন মিনারের পাদদেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। শিক্ষক ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ‘একুশের চেতনা, হারিয়ে যেতে দেব না’ মহান একুশের এমনই প্রত্যয়োদ্দীপ্ত স্লোগানে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, অস্থায়ী শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্কুলের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রবিন্দ্র কর্মকার, সদস্য নজরউদ্দিন সরদার, আব্দুল হামিদবিস্তারিত পড়ুন

একুশের প্রথম প্রহরে সাতক্ষীরায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

একুশে প্রথম প্রহরে শ্রদ্ধার ফুলে ভরে যায় স্মৃতির মিনার। রক্তকমলে গাঁথা বর্ণমালার মালা, শিল্পীর আল্পনায় আঁকা রাজপথ আর প্রভাতফেরির গানে মুখরিত করে পালিত হয়েছে একুশের প্রথম প্রহর। বায়ান্নর মহান ভাষা আন্দোলনে যে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিলো, সেই রাজপথে বর্ণমালার আল্পনায় ছড়িয়েছে-একুশ মানে মাথা নত না করার অবিনাশী চেতনা। সাতক্ষীরার সর্বত্র মহান একুশের চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে রাজপথ থেকে শহীদ মিনার পর্যন্ত বর্ণে বর্ণে শোভা পায় বর্ণমালার বর্ণিল সাজ। একুশের প্রথম প্রহরেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে মহান শহীদ দিবস পালন

সাতক্ষীরায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) আলোচনা সভা, দোয়ানুষ্ঠান ও অন্যান্য আয়োজনে দিবসটি পালন করে স্ব স্ব সংগঠন ও প্রতিষ্ঠান। সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থা জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের কার্যালয় চত্বরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

ভাষা দিবসে শহীদদের স্মরণে ফ্রি সাস্থ্য সেবা ক্যাম্প

জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে নারী ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। অর্থাভাবে দরিদ্র এসব পরিবার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্র অনেক দূরে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় তারা স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে পড়ছে। সোমবার (২১ ফেব্রুয়ারি ২০২২ ) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে খুলনারবিস্তারিত পড়ুন

নড়াইলে প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ

নড়াইলে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছে সর্বস্তরের জনগণ। সুখী সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে মুজিব শতবর্ষে ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জার পক্ষে, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামী লীগ, নড়াইল প্রেসক্লাব,বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মহান শহীদ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। অমর একুশের সকালে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলনের পর বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি শেষে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অমর একুশে উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু বকরবিস্তারিত পড়ুন

ভোমরা স্থল বন্দর শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ইয়াসিন আলী

ভোমরা স্থল বন্দর শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আলী। সোমবার সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ফেডারেশন (রেজি. নং-২০৯৪) ভোমরা স্থল বন্দর শাখার সভাপতি মীর মুহিতুল আলম মহি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আলিম স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘বর্তমান সভাপতি মীর মহিতুল আলম মহি ব্যক্তিগত ব্যস্ততার জন্য সময় দিতে না পারায় গত ১৯/০২/২০২২ইং তারিখে সংগঠনের কার্যালয়ে বিশেষ বর্ধিতবিস্তারিত পড়ুন

শহীদ দিবসে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ১৩নং মিরপুরে বাপ্পী, আরিফ, লায়েক, সাগর, আক্কাস দেওয়ান, মাসুদ ও বন্ধু মহলের আয়োজনে ও সন্ধানী, বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিট ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’র প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. জামাল মোস্তফা। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষাবিস্তারিত পড়ুন

পাবনার ঈশ্বরদীতে আগে-পরে ফুল দেয়া নিয়ে দ্বন্দ্বে জড়ালেন মেয়র এবং ইউএনও

একুশের প্রথম প্রহরে বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনারে আগে-পরে ফুল দেয়া নিয়ে পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। রবিবার দিবাগত রাতে ১২.০১ মিনিটে এই দ্বন্দ্ব দৃশ্যমান হয়। রাত ১২টার আগেই ঈশ্বরদী পৌরসভা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পরিষদ, পুলিশ বিভাগ, ঈশ্বরদী প্রেসক্লাবসহ বেশ কিছু প্রতিষ্ঠান মিনারের পাদদেশে সমাবেত হয়। ১২.০১ মিনিটে ঘোষক প্রথমে পৌর মেয়রের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের জন্য ঘোষণাবিস্তারিত পড়ুন