শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগা হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস পালিত

কলারোয়ার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতকি মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

অমর একুশে ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ৮টায় সিংগা স্কুলে নির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত র‌্যালি সিংগা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।
শহীন মিনারের পাদদেশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুর সবুর, আ. রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আ. সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান, অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুলসহ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে প্রয়াত স্কুল ছাত্রী আইরিন নাহার, প্রয়াত ছাত্র সাব্বির হোসেনসহ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় আব্দুস সালাম।

এদিকে, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ, বামখালী ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ, লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসা, চন্দনপুর দাখিল মাদ্রাসা, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ