Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে স্কুলের ১৪টি ল্যাপটপ চুরির ঘটনায় ৩ চোর গ্রেপ্তার

নড়াইলের কালিয়ায় একটি স্কুলের ১৪টি ল্যাপটপ চুরির ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, কালিয়া থানা পুলিশের অভিযানে নড়াইল ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ল্যাপটপ শহীদ একলাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি হয়ে যায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, গত ২৭ ডিসেম্বর রাতে কালিয়াবিস্তারিত পড়ুন
বিএনপির নতুন কর্মসূচি
নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু ভোট হবে না : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইসি গঠন প্রক্রিয়া তামাশা ছাড়া কিছু না।’ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া সুষ্ঠু ভোট হবে না। আওয়ামী লীগ গণতন্ত্র প্র্যাকটিস করে না।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের জন্য অনুসন্ধান কমিটির কাছে নাম পাঠানো সম্পর্কে স্পষ্টভাবে বলা হয় যে, বিএনপি মনে করে বর্তমান জনগণের ম্যান্ডেটবিহীন সরকারের অধীনে কোনো অবস্থাতেই নিরপেক্ষ, সুষ্ঠুবিস্তারিত পড়ুন
ইউক্রেন সীমান্ত থেকে সেনাপ্রত্যাহার করছে রাশিয়া

সামরিক মহড়া শেষে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ থেকে একটি রেলপথ সেতু হয়ে রাশিয়ার এক সারি ট্যাংক ও সাঁজোয়া যান চলে যাচ্ছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) এমন একটি ভিডিও পোস্ট করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কোনো কোনো সেনা ইউনিট তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে বলেও জানানো হয়েছে।-খবর রয়টার্সের মঙ্গলবার ইউক্রেনের নিকটবর্তী এলাকা থেকে আংশিক সেনাপ্রত্যাহারের ঘোষণা দিয়েছে মস্কো। যদিও এ উদ্যোগ নিয়ে সন্দেহ রয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেন সীমান্তে এখনো দেড়লাখ রুশবিস্তারিত পড়ুন
প্রতি জেলায় মহিলা হোস্টেল ও ডে-কেয়ারসহ বহুতল ভবন নির্মাণ হবে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষ থেকে সশরীরে ও অনলাইনে সিলেট ও রংপুর বিভাগের ১০ জন শ্রেষ্ঠ জয়িতার মাঝে সম্মাননা প্রদান করেছেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল বিভাগ ও জেলায় নারীদের প্রশিক্ষণ ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে কর্মজীবী মহিলা হোস্টেল ও ডে-কেয়ার সেন্টারসহ বহুতল ভবন নির্মাণ করা হবে। জয়িতাকে দেশব্যপী ছড়িয়ে দিতে সরকার নারীবান্ধব বিপণীকেন্দ্র প্রতিষ্ঠা করেছে। দেশে ক্ষুদ্র ব্যবসা ও অনলাইনভিত্তিক ই-কমার্সের যে জয়জায়কার, তারবিস্তারিত পড়ুন
কেন এতো গহনা পরতেন বাপ্পি লাহিড়ী?

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিনোদন জগতে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ী। সেই গানগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে। শুধু সংগীতের মাধ্যমেই নয়, লুকেও তিনি অনন্য। সোনার গয়না পরতে ভালোবাসতেন বাপ্পি লাহিড়ী। তার জুয়েলারি কালেকশন ছিল যেকোনো গহনাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। তাকে বলিউডের ‘গোল্ডেন ম্যান’ বলা হতো। কোনো সময়ই সোনার হার, ব্রেসলেট,বিস্তারিত পড়ুন
‘নতুন দল, নতুন অভিজ্ঞতা’ : আইপিএল নিয়ে মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে প্রথম ডাকেই মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। যে কারণে দেশের মানুষের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছে মোস্তাফিজও। মঙ্গলবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মুস্তাফিজ লিখেছেন, ‘নতুন দল, নতুন অভিজ্ঞতা। দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে মুখিয়ে আছি আমি। একটি সফল ও স্মরণীয় আইপিএল মৌসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ একনজরে দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: অ্যানরিখ নরকিয়া, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ, ঋষভ পন্থ, ডেভিড ওয়ার্নার, কমলেশ নাগারকোটি, যশ ধুল,বিস্তারিত পড়ুন
বাপ্পি লাহিড়ির মৃত্যু: অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া কী? জেনে নিন লক্ষণসমূহ

অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময়ে শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। অর্থাৎ শ্বাস কখনও শুরু হয়, কখনও আচমকা বন্ধ হয়ে আসে। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি যা দেখা যায়, তা হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগে আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। এই পেশি মুখগহ্বরের টাকরা, আল জিভ, জিহ্বা ও টনসিলের মতো অংশগুলোকে ধরে রাখে। ফলে এই পেশির শিথিলতায় শ্বাসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের ৩৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের উপস্থিতিতে একটি বর্ধিত সভা কলারোয়া জাতীয় শ্রমিকলীগের অফিসে অনুষ্ঠিত হয়েছিল। সেই বর্ধিত সভায় প্রধান অতিথি সহ উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী কলারোয়া জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিমকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তাৎক্ষণিক একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছিল।বিস্তারিত পড়ুন
নড়াইলে একাধিক মাদক ও চুরির মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলে একাধিক মাদক ও চুরির মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মো. হৃদয় শেখ (২২) নামে ওই যুবক কে গ্রেপ্তার করে নড়াইল সদর থানা পুলিশ। সে জেলার সদর উপজেলার মহিষখোলা গ্রামের হান্নান শেখের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এস আই) অপু মিত্র, সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) আনিস, মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স নড়াইল সদর উপজেলার মহিষখোলা এলাকায় অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহবায়ককে কলারোয়ায় সম্মাননা

সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে কলারোয়ায় ফুলেল শুভেচ্ছায় সম্মাননা জানিয়েছে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.শরিফুল ইসলাম খান বাবুকে কলারোয়ায় মোটর শোভাযাত্রা করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আবু সাঈদ, সাবেক সহ.সভাপতি মারুফ আহমেদ জনি, যুবলীগ নেতা মামুন হোসেন, ইকবাল হাসান, শেখ আবু বক্করবিস্তারিত পড়ুন

