শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্কুলের ১৪টি ল্যাপটপ চুরির ঘটনায় ৩ চোর গ্রেপ্তার

নড়াইলের কালিয়ায় একটি স্কুলের ১৪টি ল্যাপটপ চুরির ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।

এ সময় চুরি যাওয়া ৯টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কালিয়া থানা পুলিশের অভিযানে নড়াইল ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ল্যাপটপ শহীদ একলাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে চুরি হয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, গত ২৭ ডিসেম্বর রাতে কালিয়া উপজেলার শহীদ একলাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব থেকে ১৪টি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ মামলা করার পর চুরির রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নামে এবং দীর্ঘ প্রচেষ্টার এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সাহায্যে চুরিতে জড়িত একই উপজেলার নোয়াগ্রামের আমিনুল ইসলাম সজল, জুনায়েদ মোল্যা জিনাই ও জাহিদ মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে ৯টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
বাকি ল্যাপটপ উদ্ধারের যোর চেষ্টা চলছে বলেও জানান ওসি।

মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারকৃত ৩ জন কে আদালতে সোপর্দ করা হলে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার