রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ন্যাটো কী? এক নজরে চিনে নিন ন্যাটো জোটভুক্ত দেশগুলো

ন্যাটো হচ্ছে- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের এপ্রিলে—যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও আটটি ইউরোপীয় দেশসহ ১২ প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। এটি মূলত সামরিক সহযোগিতার জোট। পরে কয়েক দশক ধরে জোটটি বড় হতে থাকে। আজকে ন্যাটোর সদস্য সংখ্যা ৩০। ন্যাটো হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংগঠন। ন্যাটোর উদ্দেশ্য কী? এরবিস্তারিত পড়ুন

তাপমাত্রা বাড়তে পারে দিন-রাতের

দেশের কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সোমবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ছাড়া টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় উত্তর অথবাবিস্তারিত পড়ুন

ভালো চাকরির প্রলোভনে সুন্দরীদের মধ্যপ্রাচ্যে ড্যান্স ক্লাবে দেহব্যবসায় বাধ্য করাতো

ভালো চাকরির প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে সুন্দরী তরুণীদের মধ্যপ্রাচ্যে পাচার করেছে ওরা। ভুক্তভোগী ওইসব তরুণী জীবন-পরিবার নিয়ে সুখ স্বপ্ন দেখলেও বিদেশে যাওয়ার পর দেখেছেন অন্য পৃথিবী। দুবাই, কাতার, ওমানের বিভিন্ন ড্যান্স ক্লাব এবং মিনি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হতো ওদের। এক পর্যায়ে জীবন এবং জীবিকার প্রয়োজনে ওইসব কাজে বাধ্য হতেন তারা। দেহের জৌলুস ফুরিয়ে গেলেই কেবল মুক্তি মিলে তাদের। এমন ৮০ জন সুন্দরী তরুণীকে পাচারের পর সবশেষ তিনজনকে পাচারের সময়ই মুখোশবিস্তারিত পড়ুন

ইসি গঠনে প্রস্তাবিত তালিকায় যে ৩২২ জনের নাম

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে অনুসন্ধান কমিটি যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে। অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে সোমবার রাত ৮টার পর প্রস্তাবিত নামগুলো প্রকাশ করা হয়। যদিও আগের সিদ্ধান্ত অনুযায়ী, কারা এসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে তা প্রকাশ করা হয়নি। এর আগে গত রোববার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে অনুসন্ধান কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান প্রস্তাবিতবিস্তারিত পড়ুন

‘ফসলি জমিতে এক রাতেই রাস্তা বানালো জিন!’

অবিশ্বাস্য হলেও সত্য। ঢাকার ধামরাইয়ে কৃষকের ফসলি জমিতে এক রাতেই রাস্তা বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দিল জিন! এলাকাবাসীর মাঝে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষজন ওই রাস্তাটি দেখতে আসেন। রোববার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকায়। সরেজমিন জানা যায়, বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের খেলার মাঠ থেকে আমতা ইউনিয়নের বড়নারায়ণপুর এলাকার আহাম্মদ আলীর কৃষি খামার পর্যন্ত সদ্য একটি মাটির রাস্তা নির্মাণ করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। এ সড়কের বড়নারায়ণপুর মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিনামূল্যে ২ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

সাতক্ষীরায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ও মাস্ক বিতরণ করেছে আল-মু’মিন ব্লাড ব্যাংক। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে ‘রক্তিম ভালবাসা ছড়িয়ে যাক প্রাণে-প্রাণে’ স্লোগানে সাতক্ষীরার তালা উপজেলার ০২নং নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে এ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে আল-মু’মিন ব্লাড ব্যাংকের মডারেটর শামীম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিপু। প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

কলারোয়া পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমেন আর নেই

কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের (বর্তমানে সরকারি) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ আব্দুল মোমেন ইন্তেকাল করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারী) ভোররাত পৌনে ৪টার দিকে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শেখ আব্দুল মোমেনের বাড়ি সাতক্ষীরা সদরের বাঁকালে। তিনি স্বাধীনতারপূর্ব থেকে সুদীর্ঘকাল কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

কুল চাষে আশার আলো কলারোয়ার চাষীদের, ঝুঁকছেন শিক্ষিত বেকাররাও

মৌসুমি সময়ে কুল চাষ একটি লাভজনক ব্যবসা হওয়ায় সাতক্ষীরার কলারোয়ার অনেক কৃষক ও শিক্ষিত বেকার যুবকরা ঝুঁকছেন কুল চাষের দিকে। কুল উচ্চ ফলনশীল জাতের ফল হওয়ায় শীতকালে বাজারে চাহিদা থাকে ব্যাপক। স্থানীয় বাজারে কুলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে কলারোয়ার নানান প্রকার ও নামের কুল। উপজেলার কেঁড়াগাছি গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রানা হোসেন জানান, ‘পড়াশোনার পাশাপাশি কৃষি নিয়ে কাজ করার পরিকল্পনা করি। সেই চিন্তা থেকে ভারতসুন্দরী ও বলসুন্দরী জাতের কুলবিস্তারিত পড়ুন

বেনাপোলের পুটখালী সীমান্তে ২০পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২০পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ আটকের ঘটনা ঘটে। খুলনা, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই-এলাহী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে।বিস্তারিত পড়ুন

প্রাণি স্বাস্থ্যের গুরুত্বারোপে

কলারোয়ায় পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে সেমিনার

কলারোয়ায় পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কাজিরহাট গার্লস হাইস্কুলে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রাণি স্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ‘গরু-ছাগলসহ গৃহপালিত পশুপাখি প্রান্তিক জনগোষ্ঠির আর্থিক সংস্থানের অন্যতম প্রধান মাধ্যম। একই সাথে বিভিন্ন প্রাণি খামার করে অর্থনৈতিক স্বচ্ছলতা পাচ্ছেন অনেকে। সুতরাং প্রাণি স্বাস্থ্যের উপর সুনজর রাখা কর্তব্য।’ ইয়ন এ্যানিম্যাল হেল্থ প্রা. লিঃ আয়োজিত ওই সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার ৩০জন পল্লী প্রাণি চিকিৎসক অংশ নেন।বিস্তারিত পড়ুন