Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
১১বছর বয়সে মিথ্যা মামলায় কারাগারে, ২৬ বছর পর ডিসি’র সহায়তায় মুক্তি

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের প্রচেষ্টায় দীর্ঘ ২৬ বছর কারাভোগের পর মুক্তি পান পিয়ারা আক্তার (৩৮)। কারগার থেকে বেরিয়েই হতাশায় পড়েন তিনি। কারণ ছোট থোকতেই তার বাবা মারা যান। এরপর সংসারে আর্থিক অনটন শুরু হয়। নিজের জীবন-জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন অসহায় পিয়ারা। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। সেলাই কাজ করে নিজের খরচ চালাচ্ছিলেন পিয়ারা। এরই মধ্যে পিয়ারার বিয়ের সম্বন্ধ আসে। স্বজনদের পিড়াপিড়িতে বিয়ের জন্য রাজিওবিস্তারিত পড়ুন
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

‘অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু বিএনপিই দুমড়ে-মুচড়ে এই ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা এই ব্যবস্থাকে কুক্ষিগত করেছিল। পরতে পরতে বেআইনী কাজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।’ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর পাঠানটুলায় একটি বেসরকারি হাসপাতালে ‘ক্যাথল্যাব’র উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি এখন গণতন্ত্র শেখাতে চায়। তাদের মুখে এমন সবক খুবইবিস্তারিত পড়ুন
প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪

নোয়াখালীর সেনবাগে এক যুবকরে সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় বাজারস্থ চৌরাস্তা ও কানকির হাট বাজারে বীরকোট গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ১১ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজবিস্তারিত পড়ুন
কারাগারে বসে ১৪ সদস্যের দল গঠন, জামিন পেয়ে শুরু ডাকাতি-ছিনতাই

কেউ ডাকাতি, কেউ ছিনতাই কেউ আবার অস্ত্র মামলার আসামি হয়ে গিয়েছিলেন কারাগারে। পরিচয় সেখানেই। কারাগারে বসেই দাগি আসামিদের নিয়ে ১৪ সদস্যের দল গঠন করেন চক্রটির সেকেন্ড ইন কমান্ড আপেল হাজি। জামিনে বের হয়ে শুরু করেন ডাকাতি ছিনতাই। পুলিশ বলছে, দলটির আধ্যাত্মিক নেতা শহীদ মাঝিই প্রথম ডিবি পরিচয়ে অপকর্ম শুরু করে। তার অনুসারীরাই এখনো রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপরাধ চালিয়ে আসছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়িবিস্তারিত পড়ুন
সিনহা হত্যা: খালাস চেয়ে প্রদীপ-লিয়াকতের আপিল

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আইনজীবী রানা দাশ গুপ্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৪ ফেব্রুয়ারি) খালাস চেয়ে আপিল করা হয়েছে। আপিল শুনানিতে প্রদীপের পক্ষে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুলবিস্তারিত পড়ুন
ইউক্রেনে হামলার জন্য রাশিয়া ‘প্রস্তুত’ : ফ্রান্স

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে। রাশিয়া যেকোনো মুহূর্তে পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলা করতে পারে বলে আগেই জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর এবার সরব হলো ফ্রান্সও। দেশটি বলছে, সীমান্তে সকল সরঞ্জাম মোতায়েন সম্পন্ন হয়েছে এবং ইউক্রেনে বড় ধরনের হামলা চালানোর জন্য মস্কো প্রস্তুত। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভেস লে ড্রিয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ইউক্রেন সীমান্তে দীর্ঘদিন ধরেই প্রায় একবিস্তারিত পড়ুন
দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে: রিজভী

১০ বছর ধরে দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর উদ্যোগে ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একটা হচ্ছে রকিবুল হুদা (রকিব উদ্দিন আহমেদ), একটা নূরুল হুদা। একজন ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত করিয়েছেন। আরেকজন নিশিরাতে ভোট করেছেন। এই নূরুল হুদা চমৎকার মডেল আবিষ্কার করেছেন—বিস্তারিত পড়ুন
এবার মায়ের লাশ দাফন না করে সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে সন্তানেরা!

চাঁপাইনবাবগঞ্জে জমি ভাগ বাটোয়ারার জের ধরে মায়ের দাফন কাজে বাধা দিয়েছে দুই ছেলে। অবশেষে মৃত্যুর ৯ ঘণ্টা পর জনপ্রতিনিধির সহায়তায় লাশ দাফন করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ের জামাদার পাড়ার গুড়িপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টায় বার্ধক্যজনিত কারণে মৃত শাজাহানের স্ত্রী তারাফুল বেগম (৪০) মারা যান। এসময় বাড়ির উঠানে লাশ রেখেই সম্পত্তির মাত্র ৯ শতক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হনবিস্তারিত পড়ুন
স্তনে ব্যথা হওয়ার কারণ ও প্রতিকার

নারীরা মাঝেমধ্যেই স্তনে ব্যথা অনুভব করেন। স্তনে ব্যথা করলে অনেক নারীই ভাবেন তার হয়তো স্তন ক্যান্সার হয়েছে। স্তন ব্যথা অধিকাংশ ক্ষেত্রে এ রোগের সঙ্গে সম্পর্কিত নয়। স্তন ব্যথার সঠিক কারণ জানা থাকলে অহেতুক আতঙ্ক দূর হবে। স্তন ব্যথা হরমোনের পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট। আবার কিশোরীদের মাসিকের সময়ও এই ব্যথা হতে পারে। স্তন ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আজিজুর রহমান।বিস্তারিত পড়ুন
বিয়ের আয়োজন সম্পন্ন, বর আসেনি, বিয়ে করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বধূ সেজে বিয়ের আসরে বসে অপেক্ষা করছিলেন বরের জন্য। কিন্তু সারা দিনেও বর না আসায় কনে অজ্ঞান হয়ে যায়। সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহম্মদ আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক কনের পরিবার চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। একপর্যায়ে ফের নতুন পাত্রের ব্যবস্থা করা হয়। পাত্রের নাম আলাউদ্দিন খোকন (৩৩)। আলাউদ্দিন মুছাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং একই ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

