Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা দেওয়া শেষ হচ্ছে: স্বাস্থ্যের ডিজি

করোনা প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এরপর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদফতর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে বলেও জানান তিনি। খুরশিদ আলম বলেন, ‘একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, তাদের বেশিরভাগইবিস্তারিত পড়ুন
গরু পাচার মামলায় সিবিআইয়ের মুখোমুখি অভিনেতা-এমপি দেব

গরু পাচার মামলায় সিবিআই কর্মকর্তাদের তলবে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন টালিউড অভিনেতা দেব। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— মঙ্গলবার বেলা ১১টার দিকে সিবিআইয়ের নোটিশে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দেবকে। সেই মোতাবেক বেলা পৌনে ১১টার দিকে নিজাম প্যালেসে হাজির হন তিনি। তবে সংবাদমাধ্যমের কোনো প্রশ্নেরই জবাব দেননি দেব। সরাসরি ১৪ তলায় সিবিআই দপ্তরে চলে যান এ অভিনেতা। গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করেই দেবেরবিস্তারিত পড়ুন
অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন তিনি। বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। ৩৮তম এ বইমেলা চলবে ১৪ দিন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (আপাতত সিদ্ধান্ত অনুযায়ী) চলবে বইমেলা। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে ২২ বা ২৩ ফেব্রুয়ারি জানানো হবে।বিস্তারিত পড়ুন
নারী মুক্তিযোদ্ধারা একটি করে বাড়ি পাবেন: মুক্তিযোদ্ধা মন্ত্রী

মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, প্রত্যেক নারী মুক্তিযোদ্ধারা একটি করে বাড়ি পাবেন, যার নির্দেশনা দেওয়া হবে এই সপ্তাহের মধ্যে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ২০২২’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে, ৬৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো : প্রধানমন্ত্রী

বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের দেশপ্রেম, সততা ও ইমানের সঙ্গে দায়িত্ব পালন করে বাহিনীর সুনাম এবং মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, কোস্টগার্ডের সদস্যরা দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমি আশা করি। তিনি বলেন, এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতেবিস্তারিত পড়ুন
খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরতের প্রক্রিয়া স্থগিত করল মালয়েশিয়া!

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত করতে অভিবাসন বিভাগকে নির্দেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। খবর ফ্রি মালেয়শিয়া টুডের। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিচারক মোহাম্মদ জাইনি মাজলান বন্দি খায়রুজ্জামানের পক্ষে স্ত্রী রিটা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ মঞ্জুর করেন। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ২০ মে। গত ৯ ফেব্রুয়ারি মালয়শিয়ার অভিবাসন আইনে সেলাঙ্গর রাজ্যের আমপাংয়ের একটি বাসা থেকে খায়রুজ্জামানকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর থেকেইবিস্তারিত পড়ুন
সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সার্চ কমিটি

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে এবার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা শুরু হয়। সভায় যোগ দিতে ৮ জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের মধ্যে চারজন সভায় অংশ নিয়েছেন। তারা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।বিস্তারিত পড়ুন
জায়েদ নাকি নিপুণ, রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান নাকি নিপুণ আক্তার বসবেন সেই বিষয়ে হাইকোর্টের রুল শুনানি হবে ২২ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ দিন ধার্য করেন। নিপুণের আইনজীবী সময় চাওয়ায় ২২ তারিখ শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে পারবেন নাবিস্তারিত পড়ুন
স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় অন্যত্র প্রেম, সেই পরকীয়া প্রেমিকের হাতে খুন

স্বামীকে ছেড়ে প্রেমে জড়িয়েছিলেন যার সঙ্গে, সেই প্রেমিকের হাতেই খুন হন শাহিদা জাহান সুমি। সন্দেহের জেরে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি চট্টগ্রামে হালিশহরের রোজউড হোটেলে খুন হওয়া নারীর পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল আসামি সুজনকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল আটটায় নগরীর হালিশহরে রোজ উড হোটেলে উপস্থিত হন আশরাফুল ইসলাম সুজন। এ সময় কামরুল হাসান নামের অন্য একবিস্তারিত পড়ুন
যেভাবে রাতারাতি মডেল হলেন ৬০ বছরের দিনমজুর!

পরনে রংচটা শার্ট আর ভাঁজ করা লুঙ্গি। একগাল গোঁফদাড়িতে মুখ প্রায় ঢাকা। কপাল বেয়ে নামা উস্কোখুস্কো চুলে শেষ কবে তেলের ছোঁয়া লেগেছিল, তা মনে পড়ে না বৃদ্ধের। প্রতিবেশিরা তাকে এ চেহারায় দেখতেই অভ্যস্ত। তবে আজকাল ওই বৃদ্ধের গ্ল্যামারের ছটায় চোখ ধাঁধিয়ে যাচ্ছে তাদের। দিনমজুরি করে আয় করা বৃদ্ধ রাতারাতি হয়ে উঠেছেন ওয়েডিং স্যুটের মডেল! ভারতের কেরালার কোঝিকোড়ের ওই বৃদ্ধ মাম্মিক্কার দিকে বিশেষ নজর ঘোরাতেন না প্রতিবেশিরা। তবে সাধারণ চেহারার মাম্মিক্কাই আজকালবিস্তারিত পড়ুন

