শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরু পাচার মামলায় সিবিআইয়ের মুখোমুখি অভিনেতা-এমপি দেব

গরু পাচার মামলায় সিবিআই কর্মকর্তাদের তলবে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন টালিউড অভিনেতা দেব।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— মঙ্গলবার বেলা ১১টার দিকে সিবিআইয়ের নোটিশে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দেবকে। সেই মোতাবেক বেলা পৌনে ১১টার দিকে নিজাম প্যালেসে হাজির হন তিনি।

তবে সংবাদমাধ্যমের কোনো প্রশ্নেরই জবাব দেননি দেব। সরাসরি ১৪ তলায় সিবিআই দপ্তরে চলে যান এ অভিনেতা।

গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করেই দেবের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্র জানিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেবকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রে খবর, গরু পাচারের লভ্যাংশ টালিগঞ্জের সিনেমা জগতেও বিনিয়োগ করা হতো। সেই সূত্রেই অভিনেতা ও এমপি দেবকে জেরা করতে চায় সিবিআই। প্রথম তলবেই কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে হাজিরা দিলেন বাংলা সিনেমার অভিনেতা।

ইতোমধ্যে গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও তলব করেছে সিবিআই। যদিও অসুস্থতার কথা জানিয়ে তলব এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আগামী ২৫ ফেব্রুয়ারি পুনরায় তাকে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। এ ছাড়া এনামুলকে জেরার সূত্রে একাধিক ব্যক্তিকে জেরা করেছে সিবিআই।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন