শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় অন্যত্র প্রেম, সেই পরকীয়া প্রেমিকের হাতে খুন

স্বামীকে ছেড়ে প্রেমে জড়িয়েছিলেন যার সঙ্গে, সেই প্রেমিকের হাতেই খুন হন শাহিদা জাহান সুমি। সন্দেহের জেরে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি চট্টগ্রামে হালিশহরের রোজউড হোটেলে খুন হওয়া নারীর পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল আসামি সুজনকে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল আটটায় নগরীর হালিশহরে রোজ উড হোটেলে উপস্থিত হন আশরাফুল ইসলাম সুজন। এ সময় কামরুল হাসান নামের অন্য এক ব্যক্তির মিথ্যা পরিচয়পত্র হোটেলে দেখানো হয়। বিকেল চারটায় এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে নিয়ে আসেন সুজন। এর দেড় ঘণ্টা পর হোটেল থেকে বের হয়ে যান তিনি। পরে রুম থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে নারীর মরদেহ উদ্ধার করে।

ভুয়া পরিচয়পত্র এবং সিসিটিভি ফুটেজে কারো চেহারা দেখা না যাওয়ায় দু’জনের পরিচয় শনাক্ত করতে পুলিশকে বেগ পেতে হয়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুজনের পরিচয় পাওয়া যায়।

ভিকটিম শাহিদা জাহান সুমি তিন সন্তানের জননী। স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় তিন সন্তান নিয়ে হালিশহর বাবার বাসায় থাকতেন। গত দুই বছর ধরে ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করা সুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।

তবে সুমির অন্য কারো সম্পর্ক তৈরি হয়েছে সন্দেহ থেকেই হোটেলে নিয়ে গিয়ে ঘুমের ওষুধ দিয়ে তাকে অচেতন করে সুজন। পরে ছুরি দিয়ে গলা ও পেটে আঘাত করে হত্যা করে হোটেল থেকে বের হয়ে যান তিনি।

সিএমপির হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

পরে ঢাকার আশুলিয়া থেকে অভিযান চালিয়ে আসামি সুজনকে গ্রেফতার করা হয়।

পরকীয়ার সন্দেহের জেরে রাগ থেকেই পরিকল্পিতভাবে সুমিকে হত্যা করা হয় বলে জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে সুজন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার