শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪

নোয়াখালীর সেনবাগে এক যুবকরে সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় বাজারস্থ চৌরাস্তা ও কানকির হাট বাজারে বীরকোট গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ১১ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেশারপাড় গ্রামের ছেলে রাকিবের সাথে (১৮) একই ইউনিয়নের বীরকোট গ্রামের এক কিশোরীর (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে বিরোধ দেখা দেয়। এতে মেয়ে পক্ষের লোকজন প্রথমে প্রেমিক রাকিবকে চড় থাপ্পড় দেয়। পরবর্তীতে ছেলে পক্ষের লোকজন মেয়ের ভাইকে মারধর করে। পরে এটাকে নিয়ে দুই গ্রামবাসী সোমবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অপরদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী বাজারে দাঙ্গা-হাঙ্গামা করার প্রতিবাদে কেশারপাড় বাজারের সাধারণ ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রতিবাদ মিছিল করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। তবে পুলিশ তাৎক্ষণিক ১১ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত থাকায় দুই গ্রামের পুরুষ সদস্যরা গা ঢাকা দিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর

সর্বজনীন পেনশন স্কিমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ)।বিস্তারিত পড়ুন

  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার