Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মেজর সিনহা হত্যা মামলার রায় : ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সোমবার এ রায় ঘোষণা করেন। এতে এপিবিএন’র তিন সদস্যসহ ৭জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬জনকে। এর আগে ২টার দিকে এই মামলার ১৫ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয়। এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো.বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আলোচনা সভা ও স্টান্ডিং র্যালিতে কুষ্ঠ দিবস উদযাপন

‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ শ্লোগানে বিশ্ব কৃুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও স্ট্যান্ডিং র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিস চত্বরে খ্রিস্টান সার্ভিস সোসাইটির আয়োজনে স্টান্ডিং র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বেসরকারি সংগঠন সিএসএস পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। বক্তারা বলেন, আগে কুষ্ঠ রোগীদের ডাকা হতো না। তাদের আলাদা করেবিস্তারিত পড়ুন
সিনহা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত : আদালত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার ঘটনা ছিল পরিকল্পিত। এ ঘটনায় করা মামলার রায় পড়ার সময় আদালত এ কথা বলেছেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলার রায় পড়া শুরু হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সোমবার দুপুর ২টা ২৫ মিনিটে রায় পড়া শুরু করেন। এর আগে ২টার দিকে এই মামলার ১৫ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালত চত্বরে আনা হয়। এদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজরবিস্তারিত পড়ুন
মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। গত ১১ জানুয়ারি মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়। উল্লেখ্য, অধ্যাপক নেহাল আহমেদ ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে পর্যন্ত ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।
বিএনপি রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত : ওবায়দুল কাদের

বিএনপির লবিস্ট নিয়োগের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ ও উন্নয়নকে বিএনপি প্রতিপক্ষ বানিয়েছে। তাই তারা এখন রাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে দেশি-বিদেশে অর্থ বিনিয়োগ করছে। তিনি এ বিনিয়োগের উৎস খুঁজে বের করে জনগণের সামনে বিএনপির মুখোশ আবারও উন্মোচন করা হবে বলে জানান। সোমবার রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন। লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচার চালাচ্ছে দাবি করে তিনি বলেন, বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়েবিস্তারিত পড়ুন
‘বাস ছিনতাই’ করে যাত্রী তুলে ডাকাতি করত তারা

রাজধানী উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর পেট্রলপাম্পের সামনে থেকে চাঞ্চল্যকর বাস ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গত রোববার রাজধানী ও এর আশপাশ এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম। সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. নাইমুর রহমান ওরফেবিস্তারিত পড়ুন
‘বিগ বস’-১৫ জিতলেন তেজস্বী

করণকে হারিয়ে বিগ বস সিজন-১৫ জিতে নিয়েছেন অভিনেতা তেজস্বী প্রকাশ। পুরস্কারস্বরূপ ৪০ লাখ টাকা ও বিগ বসের ট্রফি তার হাতে তুলে দেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে— শনি ও রোববার দুদিন ধরে চলে বিগ বস সিজন ফিফটিনের ফাইনাল। শনিবারই এই শো থেকে বাদ পড়েছেন অভিনেতা রেশমি দেশাই। এর পর রোববার দর্শকদের ভোটের কারণে নয়, বিগ বসের অফার করা ১০ লাখ টাকার বিনিময়ে এই শোবিস্তারিত পড়ুন
আনন্দ টিভির এজিএমের মাতার মৃত্যু, শোক

আনন্দ টেলিভিশনের এজিএম (এইচ আর এডমিন) মো. সাইফুল ইসলামের মাতা ছফেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রবিবার গভীর রাতে কুষ্টিয়ার ইবি থানার হরিনারায়নপুর ইউনিয়নের আবদালপুর পশ্চিম পাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর তিনি শেষ নিশ্বাশ ত্যাগ করেন। তার স্বামীর নাম মরহুম কিয়াম উদ্দীন শেখ। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি সাত ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বেলা ১১টায় পূর্ববিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি করোনায় আক্রান্ত, সুস্থ্যতা কামনা

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক দৃষ্টিপাতের মফস্বল বার্তা সম্পাদক মোহাম্মাদ আলী সুজন করোনায় আক্রান্ত হয়ে ডা. কাজী আরিফ আহমেদ এর তত্তাবধানে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব: সাতক্ষীরার এ্যাড. শিমুল পারভীন পেলেন পদক

৫ দিন ব্যপি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব ২০২০-২০২২ এ সাতক্ষীরার কৃতি সন্তান এ্যাডভোকেট শিমুল পারভীন পেলেন বৃষ্টি দোলা তরুণ আবৃত্তি শিল্পী পদক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মঞ্চে গত ২৭ জানুয়ারী সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্ভোধন করেন বঙ্গবন্ধু জাতীয় কবিতা উৎসব। তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, শ্ক্ষিামন্ত্রী ডা. দীপু মনিসহ বিশিষ্ট জনদের উপস্থিতিতে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিবিস্তারিত পড়ুন

