Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ঢাকায় দূষিত বাতাসের সব রেকর্ড ভাঙল জানুয়ারি

২০২২ সালের জানুয়ারি মাসজুড়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দূষিত বায়ু গ্রহণ করেছে রাজধানীবাসী। এ সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবেও কয়েকবার আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থার জরিপে উঠে এসেছে ঢাকার নাম। ঢাকার বাতাসে এমন সব রাসায়নিক পদার্থের উপস্থিতি মিলেছে যা ক্যান্সারসহ নানা মারাত্মক রোগের নিয়ামক হিসেবে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়বে রাজধানীবাসী। মধ্যমাঘে এমন চিত্র দেখে যে কারো মনে হতে পারে নগরে শীতের সকালের কুয়াশার স্নিগ্ধবিস্তারিত পড়ুন
অনুমোদন পেল উড়ন্ত গাড়ি ‘এয়ারকার’ (ভিডিও)

গাড়ির দুনিয়াতে আরও একটি মাইলফলক, সম্প্রতি স্লোভাকিয়ার দ্য স্লোভ্যাক ট্রান্সপোর্ট অথোরিটি একটি উড়ুক্কু গাড়িকে সার্টিফিকেট দিয়েছে। জানা গেছে, হাইব্রিড এই গাড়িটি বিএমডব্লিউর ইঞ্জিনে তৈরি এবং সাধারণ পেট্রল পাম্পের পেট্রোলে চলে বা উড়ে! এটা ২ মিনিট ১৫ সেকেন্ড সময় নেয় গাড়ি থেকে উড়ুক্কু গাড়ি বা এয়ারকারে পরিণত হতে। পরীক্ষামূলক উড্ডয়নের সব ক’টি ধাপ সফলভাবে শেষ করায় এই অনুমতি দেওয়া হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে। বলা হয়েছে, ‘এয়ারকার’বিস্তারিত পড়ুন
অবিশ্বাস্য: যমজ দুই বোনের সন্তানও একই দিনে হলো!

পৃথিবীতে যমজ বোন কিংবা যমজ ভাইয়ের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তাদের মধ্যে আবার অভিন্ন (আইডেনটিক্যাল) যমজদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিন্ন যমজ ‘মনোজাইগোটিক যমজ’ নামেও পরিচিত। মায়ের শরীরে একক ডিমের নিষিক্তকরণের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ফলে জন্ম হয় তাদের। কিন্তু অভিন্ন যমজদের সন্তানের জন্মও একই দিনে— এমনটা সচরাচর শোনা যায় না। তবে এবার এমনটিই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটায়। র্যাচেল এবং কিম সন্ডার্স এই দুই আইডেনটিক্যাল যমজ বোন নিজেদেরবিস্তারিত পড়ুন
স্মৃতিশক্তি বাড়ানোর ৭ উপায়

অতিরিক্ত কাজের চাপে আমরা অনেকেই জরুরি বিষয়াদি ভুলে যাই। এটি এমন সমস্যা, যা থেকে ধীরে ধীরে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে। ভবিষ্যতে এর পরিণাম ভালো নাও হতে পারে। স্মৃতিশক্তি বাড়াতে মেনে চলুন নিচের ৭টি নিয়ম– পর্যাপ্ত ঘুম: রাতে যদি ঘুম কম হয়, তবে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে মস্তিষ্কে বাধার সৃষ্টি করে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। ঘুম না হলে মস্তিষ্ক প্রায় সাত বছর বেশি বুড়িয়ে যেতেবিস্তারিত পড়ুন
ষষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে জয়ী হলেন যারা

দেশে চলমান ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপে ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়। সময় সংবাদের পাঠানো প্রতিনিধিদের প্রতিবেদন। পঞ্চগড়: ষষ্ঠ ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও চিলমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠক: বিবাদে জড়ালো রাশিয়া-যুক্তরাষ্ট্র

ইউক্রেন নিয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইউক্রেন সীমান্তে রাশিয়া অন্তত সোয়া লাখ সেনা মোতায়েন করেছে। এ অবস্থায় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপের বিষয়ে প্রথমবারের মতো বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই বৈঠক চলাকালে উত্যপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। সোমবার ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় মস্কোর সেনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড দাবি বলেন, রাশিয়াবিস্তারিত পড়ুন
ঠাণ্ডায় মরে ফুটপাতে পড়ে রইলেন বিখ্যাত আলোকচিত্রী রেনে, ফিরেও তাকায়নি কেউ!

রেনে রবার্ট, একজন বিখ্যাত সুইস আলোকচিত্রী। সম্প্রতি তীব্র ঠাণ্ডায় মৃত্যুর পর ফ্রান্সের রাজধানী প্যারিসের ফুটপাতে পড়েছিলেন তিনি। কিন্তু তার মরদেহের দিকে ফিরেও তাকায়নি কেউ। মানুষের এমন অমানবিক আচরণ জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। ফ্রান্সের ব্যস্ততম নগরী প্যারিসে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৯ ঘণ্টা রাস্তার পাশে পড়ে ছিলেন বিখ্যাত সুইস আলোকচিত্রী রেনে রবার্ট। ৮৫ বছর বয়সী এই বৃদ্ধ দীর্ঘ সময় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলেও তাকে বাচাতে কেউ এগিয়ে আসেনি। অথচ তিনিবিস্তারিত পড়ুন
হারিছ চৌধুরী জীবিত না মৃত, তদন্তে সিআইডি

পলাতক হারিছ চৌধুরী জীবিত না মৃত তা নিশ্চিত হতে তদন্তে মাঠে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির সিরিয়াস ক্রাইম বিভাগ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হারিছ চৌধুরী মারা গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তার মেয়েকে উদ্ধৃত করে গণমাধ্যমে খবরও বেরিয়েছে। এর পরই বিষয়টি নিশ্চিত হতে পুলিশ সদর দফতর থেকে সিআইডিকে চিঠি দেওয়া হয়েছে। তবে হারিছের পরিবারের দাবি, গতবিস্তারিত পড়ুন
জেল থেকে পরীক্ষা দিলেন খুনের আসামির, হলেন উচ্চ মাধ্যমিকে প্রথম!

পাকিস্তানের করাচিতে সেন্ট্রাল জেলের। সেখানে জেলে বসেই মাধ্যমিক পরীক্ষায় সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে বছর পঁয়ত্রিশের সৈয়দ নাসিম শাহ নামে এক আসামি। তার এই অবিশ্বাস্য সাফল্যের জন্য পুরস্কারও দিয়েছে জেল কর্তৃপক্ষ। দীর্ঘ পাঁচ বছর পর মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয় নাসিমকে। জানা গেছে, অতি সম্প্রতি নাসিমের সঙ্গে দেখা করেন তার মা এবং নাসিমের স্ত্রী। ছেলে খুনের দায়ে অভিযুক্ত। এই কারণে দীর্ঘ পাঁচ বছর নাসিমের সঙ্গে দেখা করতে রাজি হয়নি তাঁরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির কম্বল বিতরণ

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে ও দৈনিক কালের চিত্র পত্রিকার সৌজন্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে শহরের চালতেতলায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পৌর ৯ ন ওয়ার্ড আ’লীগের সভাপতি সমীর কুমার বসু। এসময় উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

