রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির কম্বল বিতরণ

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে ও দৈনিক কালের চিত্র পত্রিকার সৌজন্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে শহরের চালতেতলায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন পৌর ৯ ন ওয়ার্ড আ’লীগের সভাপতি সমীর কুমার বসু। এসময় উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদ লোকাস পান্ডে, ভূমিহীন নেত্রী নূরজাহান সাদিয়া, হাসনা হেনা প্রমূখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবু আহমেদ বলেন, ‘শেখ হাসিনার সরকার ভূমিহীন বান্ধব সরকার। ভূমিহীনদের কল্যাণে যা যা করা দরকার বর্তমান প্রধানমন্ত্রী তাই তাই করছেন। শেখ হাসিনার সরকার ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে হাজার হাজার ভূমিহীনকে তিনি জমিসহ ঘর উপহার দিয়েছেন। আগামী ৩ বছরের মধ্যে বালাদেশে কোন ব্যক্তি গৃহহীন থাকবেনা সেই রোড ম্যাপ নিয়ে বর্তমান সরকার দূরন্ত ঘোড়ার মতো এগিয়ে চলেছেন।’

কম্বল বিতরণ কালে সমাজের বিত্তবানদের ভূমিহীনদের পাশে দাঁড়ানোর আহবান জানান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ