বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঠাণ্ডায় মরে ফুটপাতে পড়ে রইলেন বিখ্যাত আলোকচিত্রী রেনে, ফিরেও তাকায়নি কেউ!

রেনে রবার্ট, একজন বিখ্যাত সুইস আলোকচিত্রী। সম্প্রতি তীব্র ঠাণ্ডায় মৃত্যুর পর ফ্রান্সের রাজধানী প্যারিসের ফুটপাতে পড়েছিলেন তিনি। কিন্তু তার মরদেহের দিকে ফিরেও তাকায়নি কেউ। মানুষের এমন অমানবিক আচরণ জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার।

ফ্রান্সের ব্যস্ততম নগরী প্যারিসে তীব্র শীতে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৯ ঘণ্টা রাস্তার পাশে পড়ে ছিলেন বিখ্যাত সুইস আলোকচিত্রী রেনে রবার্ট।

৮৫ বছর বয়সী এই বৃদ্ধ দীর্ঘ সময় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলেও তাকে বাচাতে কেউ এগিয়ে আসেনি।
অথচ তিনি দীর্ঘদিন ধরেই এলাকাটিতে বসবাস করে আসছিলেন, এ রাস্তায় হাঁটতেন নিয়মিত। এছাড়া তিনি স্পেনের বিখ্যাত ফ্লেমেনসো নৃত্যের ছবি তুলে জনপ্রিয়তা পেয়েছিলেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার মানুষের চোখ এড়িয়ে যাওয়ার পর অবশেষে তাকে বাঁচাতে এগিয়ে আসেন এক ছিন্নমূল ব্যক্তি। তবে ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। উদ্ধারের আগেই মারা যান রবার্ট।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়। মানুষের এ আচরণকে অমানবিক ও বর্বর বলছেন অনেকেই।
সূত্র: দ্য গার্ডিয়ান

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা