Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিক্ষোভের মুখে সপরিবারে আত্মগোপনে জাস্টিন ট্রুডো!

বিক্ষোভের মুখে বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপনে চলে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনা টিকা বাধ্যতামূলক করাকে কেন্দ্র করে কানাডায় ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ার পর জাস্টিন ট্রুডো পরিবারসহ গা ঢাকা দিয়েছেন বলে দেশটিতে সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় করোনার বিধি নিষেধ তুলে দেওয়া এবং করোনা টিকা বাধ্যতামূলক না করার দাবিতে ট্রাকচালকরা বিক্ষোভ শুরু করেন । মার্কিন সীমান্ত পেরোনোর জন্য করোনার টিকা নেওয়াবিস্তারিত পড়ুন
নড়াইলে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, জিডি

নড়াইলের কালিয়ায় বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ এক ছাত্রী। নিখোঁজ ওই ছাত্রীর নাম রূপজান সাইমা (১৫)। সে কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের হাসমত মল্লিক এর মেয়ে এবং স্থানীয় ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, গত ২২ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইমা, এরপর আর বাড়িতে ফিরে আসেনি সে। ওই দিনবিস্তারিত পড়ুন
আশাশুনিতে সম্পত্তি দখল করতে না পেরে হয়রানি করতে মিথ্যাচার!

সাতক্ষীরার আশাশুনিতে নি:সন্তান কাকার সম্পত্তি অবৈধভাবে দখল করতে না পেরে হয়রানি করতে মিথ্যাচার এবং খুন জখমসহ হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, আশাশুনিা নাছিমাবাদ গ্রামের মৃত নুরালী গাজীর পুত্র রুহুল আমিন গাজী। লিখিত অভিযোগে তিনি বলেন, নাকতাড়া গ্রামের মৃত মাদার চন্দ্র বিশ্বাসের পুত্র সুবোল বিশ্বাস দম্পতির কোন সন্তান নেই। সুবোল অসুস্থ্য হয়ে পড়লে তারা ভাই সিদাম বিশ্বাসের পুত্র শ্যামলসহ অনেকইবিস্তারিত পড়ুন
গরুর বদলে অটোরিকশা দিয়ে ঘানিতে তেল উৎপাদন!

একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল ঘানির সরিষার তেল। গরু দিয়ে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন করা হতো। কালের বিবর্তনে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়ায় বর্তমানে সরিষার তেল উৎপাদনের ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। ফলে গরু দিয়ে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন সচরাচর খুব একটা দেখা যায় না। এবার গরুর বদলে অটোরিকশা দিয়ে সরিষার তেল উৎপাদনের খবর পাওয়া গেলো। কিছু কিছু এলাকায় অবশ্য এখনো দেখা মেলে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন। তবে অতীতের মতো এখনোবিস্তারিত পড়ুন
ভারতের কাছে হেরে যুব বিশ্বকাপ শেষ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশের যুবারা। ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের কোয়ার্টার ফাইনালেই থেমে গেলো আসরের বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন। সেমির লড়াইয়ে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলার যুবারা। আগে ব্যাট করে, ব্যাটিং ব্যর্থতায় মোটে ১১১ রানে গুটিয়ে যায় ইয়াং টাইগার। জবাবে রিপন মন্ডলের দারুণ বোলিংয়ের পরেও ৫ উইকেট খুঁইয়ে লক্ষে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। উচ্ছ্বাস থেকে বিষাদ। অসীম সম্ভাবনাবিস্তারিত পড়ুন
বেনাপোলে সিএন্ডএফ এজেন্টের সীল-স্বাক্ষর জাল করে পণ্য ছাড় করার অভিযোগ

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে শাহজালাল নামে এক সিএন্ডএফ এজেন্টের সীল-স্বাক্ষর ও ব্যাংক ডকুমেন্টস জাল জালিয়াতি করে ভারত হতে আমদানিকৃত ১৫০ প্যাকেজের সাব মারশিবল পাম্পের একটি পণ্য চালান ০৬-০১-২২ ইং তারিখে বন্দরের ২২ নং শেড থেকে খালাস ও উধাও করে নিয়ে গেছে আমদানিকারক অমি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের মালিক আশরাফ হোসেন ও তার ছেলে সহযোগী সিএন্ডএফ এজেন্ট জামান এন্টারপ্রাইজের মালিক আসাদুজ্জামান মিন্টু। এ বিষয়ে শাহজালাল সিএন্ডএফ এজেন্টের মালিক শাহজালাল ও আমদানিকারক অমি ইন্টারন্যাশনালের মালিকবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও নতুন কমিটির অভিষেক

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক বনভোজন, মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারী) তালার গোপালপুর খোলা জানালা ইকোপার্কে বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানেরবিস্তারিত পড়ুন
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, উদ্ধারে গিয়ে প্রাণ গেল আরও ৪ জনের

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর দুর্ঘটনা কবলিতদের উদ্ধারে গিয়ে আরও ৪ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁচামারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, সন্ধ্যায় প্রাইভেটকারটি পাচ্চর পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে উল্টো পথে রওনা করে। এ সময় গ্রামীণ পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারটির (ঢাকা মেট্রো-গ-৩১-১৪৫৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটির এক যাত্রী নিহত হন।বিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে ভারত থেকে অবৈধপথে আসা এক ব্যক্তি আটক

সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তে কৃষ্ণ চন্দ্র দে (৪৫) নামে এক অনুপ্রবেশকারী আটক হয়েছে। সে মুন্সিগঞ্জের রিকাবি বাজার এলাকার অতুল চন্দ্র দের ছেলে। কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার দেলোয়ার হোসেন জানান, তার নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে কেঁড়াগাছি সীমান্তের মুন্দির এর পাশ থেকে তাকে আটক করা হয়। সে ২৯ জানুয়ারী সকাল ১০টার দিকে ভারত থেকে অবৈধ ভাবে সোনাই নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এঘটনায় কলারোয়া থানায় একটি পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
সার্চ কমিটির ঘোষণা আসছে, ইসি নিয়োগ বিলে রাষ্ট্রপতির সই

জাতীয় সংসদে পাশ হওয়া বহুল আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ এ সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি শনিবার বিলটিতে সম্মতি দিয়েছেন বলে সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ জানিয়েছেন। এর ফলে এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ খুলল। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রতি সংসদে পাশ হওয়া কোনো বিলে সম্মতি দিলে- তা আইনে পরিণত হয়। সরকার এখন আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করবে। এরপরই সার্চ কমিটিবিস্তারিত পড়ুন

