শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ, জিডি

নড়াইলের কালিয়ায় বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে ৭ দিন ধরে নিখোঁজ এক ছাত্রী।
নিখোঁজ ওই ছাত্রীর নাম রূপজান সাইমা (১৫)। সে কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের হাসমত মল্লিক এর মেয়ে এবং স্থানীয় ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, গত ২২ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইমা, এরপর আর বাড়িতে ফিরে আসেনি সে। ওই দিন বিকালে বিদ্যালয়ে খোঁজ নিলে প্রধান শিক্ষক জানান, ওই দিন সে বিদ্যালয়ে আসেনি। এরপর তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের বাড়িতে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি তার।

অনেক খোঁজাখুঁজি করে সাইমা কে না পেয়ে গত বুধবার (২৬ জানুয়ারী) দুপুরে নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাইমার বাবা হাসমত মল্লিক।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, নিখোঁজ মেয়েটির বাবা থানায় এসে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, আমরা তদন্ত করছি। নিখোঁজ মেয়েটিকে উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল