রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় আরো ২ জনের করোনা শনাক্ত

কলারোয়া নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ২ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এর মধ্যে ১ জন বয়স্ক পুরুষ ও ১ জন নারী। শতকরা শনাক্তের হার ২৯ ভাগ। গত ৬ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জনের মধ্যে ২৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। হাসপাতাল মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, মঙ্গলবার করোনায় শনাক্ত ব্যক্তিদ্বয় হলেনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ করেন ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৩নং চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলের নয়া সভাপতি বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) সকাল ১১টায় নবনির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিবৃন্দের এক সভায় তাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা নবারুণ গার্লস হাইস্কুলের নয়া সভাপতি নাজনীন আরা নাজু

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র চেঞ্জ মেকার প্রেসিডেন্ট ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। ২০জানুয়ারী যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ স্বাক্ষরিত ২ বছর মেয়াদী সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় নব-গঠিত ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়েছে। নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন আরা নাজু সংশ্লিষ্টদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি এই বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচেরবিস্তারিত পড়ুন

ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা পেল সুবিধাবঞ্চিত শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নবাসী

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে সাতক্ষীরা ও খুলনা জেলার শ্যামনগর, আশাশুনি ও কয়রা উপজেলার কয়েকটি ইউনিয়ন দূর্গম ও নদী বেষ্ঠিত হওয়ায় এসব ইউনিয়নের মানুষ বিশেষ করে নারীরা মাতৃস্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এসব স্থানে প্রতিমাসে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প এর আয়োজন করে থাকে। এছাড়াও এসব এলাকায় শুধমাত্র নারীদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার এর মাধ্যমে বিশেষ ক্যাম্প এর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০বিস্তারিত পড়ুন

নড়াইলে দেড়হাজার অসহায় মানুষ পেলেন কম্বল

নড়াইল পৌরসভার উদ্যোগে ১ হাজার ৫শ’ অসহায়, দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের পুরাতন টামিনালস্থ নড়াইল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে সোমবার বিকেলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নাসরিন সুলতানা, পৌরসভার প্যানেল মেয়রকাজীবিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি থেকে শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিতকৃত পরীক্ষা আগামি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সকল পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.ac.bd ওয়েবসাইটে দেয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারী) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্যবিবরণী-পিআইডি

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম

বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম, যা গতবার ছিল ১২তম। তবে বিপরীত দিক দিয়ে, অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮০ দেশের মধ্য এক ধাপ পিছিয়ে হয়েছে ১৪৭তম। গতবার ছিল ১৪৬তম। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী এবারও ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড কম দুর্নীতিগ্রস্ত দেশের বিবেচনায় শীর্ষেবিস্তারিত পড়ুন

দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে নিষিদ্ধ করতে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দিলেও তার কোনো ‘প্রভাব পড়বে না’। মঙ্গলবার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ যখন শান্তিরক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা যাচাই-বাছাই করে নেয়। শান্তি মিশনে না নেওয়ার জন্য যে ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছেন, এতে কোনোবিস্তারিত পড়ুন

‘দেশের রাজনীতিতে নয়, বিএনপির রাজনীতিতেই ঘোর দুর্দিন চলছে’

দেশের রাজনীতিতে নয়, বিএনপির রাজনীতিতেই এখন ঘোর দুর্দিন অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি মঙ্গলবার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কূটচাল ব্যর্থ হওয়ায় বিএনপির হতাশা আরও ঘনীভূত হয়েছে। বিএনপি নেতাদের গণঅভ্যুত্থানের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সব প্রতিকূলতা ডিঙিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, জনগণ এখন হতাশাগ্রস্ত বিএনপির আন্দোলনের ডাককেবিস্তারিত পড়ুন