রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় বিরক্ত প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিনা। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন দ্রুত করতে হবে। কেননা দেরি হলে ব্যয় যেমন বাড়ে, তেমনি জনগণও সঠিক সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। মঙ্গলবার একনেক বৈঠকে এমন বিরক্তি প্রকাশ করেন তিনি। একনেকসভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিকল্পনা কমিশনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ

দুর্নীতির সূচকে বিশ্বে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর (খারাপ থেকে ভালো) তালিকায় ১৮০টি দেশের মধ্যে ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ১৩তম। যা আগের বছর ছিল ১২তম। তবে বিপরীত দিক দিয়ে অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত (ভালো থেকে খারাপ) দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে হয়েছে ১৪৭তম। যা গতবার ছিল ১৪৬তম। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০২১’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি মঙ্গলবারবিস্তারিত পড়ুন

একনেকে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকার ১০ প্রকল্প অনুমোদন

বিটাকের ৬টি নতুন আঞ্চলিক কেন্দ্র স্থাপনসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ওবিস্তারিত পড়ুন

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মহামারি করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার এসআই নিয়ামুল হক বলেন, একদল শিক্ষার্থী মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা পৌনে ১টার দিকে পরীক্ষার রুটিন জানতেবিস্তারিত পড়ুন

অসুস্থ বাবার ইচ্ছায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াংকা!

সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন প্রিয়াংকা চোপড়া এবং নিক জোনাস। ইনস্টাগ্রামে প্রিয়াংকা নিজেই জানিয়েছেন সন্তানের খবর। তাদের বিয়ে ভাঙার জল্পনায় আপাতত ইতি হলো। প্রিয়াংকার সঙ্গে অনেকের সম্পর্কের গুঞ্জন ছিল। কিন্তু সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা শোনা যায় তার নাম বলিউড কিং শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে— বলিউডে তার ক্যারিয়ারের শুরুতেই নাকি শাহরুখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াংকা। শোনা যায়, শাহরুখের সঙ্গে কাজ করার আগে থেকেই নাকি তার প্রতিবিস্তারিত পড়ুন

ফের করোনায় আক্রান্ত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তার করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার বলেন, ব্যারিস্টার জমির করোনায় আক্রান্ত তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। এর আগে সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফেসবুকে পোস্ট দিয়ে জমির উদ্দিন সরকারের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।বিস্তারিত পড়ুন

সারা দেশে বৃষ্টির প্রবণতা কমলেও বাড়বে শীত

সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা কমে বাড়তে পারে শীত। সোমবার সকাল থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের। সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে মধ্যরাত থেকে সকালবিস্তারিত পড়ুন

তালায় দিনদুপুরে বাড়ির গেটের তালা ভেঙ্গে স্বর্ণালংকার, টাকা চুরি!

সাতক্ষীরার তালায় এক বিআরডিবি মাঠ সংগঠকের বাড়িতে দিন দুপুরে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দুপুরে তালা বাজারে সরকারি কলেজের পূর্বপাশে খালেদা আক্তারের ভাড়া বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। চোর ঘরে ঢুকে আলমিরাতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায়। তালা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খালেদা আক্তার জানান, তিনি সকালে অফিসিয়াল কাজে সাতক্ষীরায় গিয়েছিলেন। বাড়ীতে কেউ না থাকার সুযোগে বাহিরের গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোর ঘরে ঢুকেবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষনা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২২ খ্রিঃ) লক্ষ্যে তফসিল ঘোষনা করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি-২০২২) রাত ৮টার পর রাজগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় রাজগঞ্জ মিলনায়তন থেকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ এ তফসিল ঘোষনা করেন। ঘোষনাকৃত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ক্রয়/ বিক্রয়, জমা প্রদানের শেষ সময় (সকল পদে)- ২৫/১/২০২২ (মঙ্গলবার) ও ২৬/১/২০২২ (বুধবার) প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, রাজগঞ্জ মিলনায়তন, বিকাল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই-বিস্তারিত পড়ুন

তালায় পুকুরে গরুর বর্জ্য ফেলে মাছ নিধন!

সাতক্ষীরার তালায় পুকুরে গরুর বর্জ্য ফেলে মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে। প্রতিপক্ষ ব্যক্তিরা হলেন মাছিয়াড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ মোড়লের তিন পুত্র আব্দুল্লাহ মোড়ল, সোহাগ মোড়ল ও ফুরকান মোড়ল। এ ব্যপারে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। একবছর পূর্বে এলাকাবাসী ঐ পুকুরের পানি গোসল ও রান্নার কাজে ব্যবহার করতো। সেই পুকুরের পানি বর্তমানে ব্যবহার তো দুরের কথা এসিডে পরিণতবিস্তারিত পড়ুন