Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির আনুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি!

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদল জানালার গ্রিল ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। রবিবার দিবাগত গতীর রাতে আনুলিয়ার রাজাপুর গ্রামে ওই ঘটনা ঘটে। বাড়ির মালিক রাজাপুর গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর পুত্র আবু সাইদ গাজি জানান, ‘তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রবিবার রাতে ৩ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে বাড়িতে আসেন। রাত দেড়টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল জানালার গ্রিলবিস্তারিত পড়ুন
নড়াইলে অস্ত্র মামলায় ১ জনের যাবজ্জীবন, ২ জন খালাস

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশের রায় দিয়েছেন আদালত। সোমবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। যাবজ্জীবন আসামি হলেন যশোর জেলার অভয়নগরের ধুলগ্রামের মো. তছির শেখের পুত্র নাসির শেখ। এ মামলার অপর ২ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ডিসেম্বর মাসের ৩ তারিখে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. রেজাইল করিমের নেতৃত্বে একদল পুলিশ মাদক ও অস্ত্র উদ্ধানবিস্তারিত পড়ুন
মাস্ক ছাড়া বের হলেই জরিমানা

মাস্ক ছাড়া বের হলে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, মাস্ক ছাড়া বের হলে এখন থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গ্রামে মাইকিং করে টিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সোমবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, সরকারি অফিসগুলোতে অর্ধেক জনবল নিয়ে কাজ শুরু হয়েছে। এর আগেও এর চেয়ে কম জনবল নিয়ে অফিস পরিচালনাবিস্তারিত পড়ুন
শুরু হলো অর্ধেক জনবলে অফিস, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

মহামারি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস অর্ধেক জনবল দিয়ে চালাতে হবে। রোববার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় সোমবার থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেকসংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অবস্থানবিস্তারিত পড়ুন
একটি মোটরসাইকেলে ৪ জন! ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সকলের

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরও দুই আরোহী মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো। রোববার রাত ৯টার দিকে উপজেলার হরতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার নানাইচ গ্রামের আবু সুফিয়ান (১৮) ও আবদুস সালাম (৩০) এবং জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও সজল (৩৫)। নিহত চারজনই সবজি ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোবাবর ধামইরহাট উপজেলা সদর বাজারে হাটবার ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে একইবিস্তারিত পড়ুন
৮৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ৮৫ বারের মতো পেছাল। পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন
গণপরিবহনে ভাড়ার তালিকা টাঙানো ও অতিরিক্ত ভাড়া আদায় না করতে হাইকোর্টের নির্দেশ

গণপরিবহনে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙাতে ও অতিরিক্ত ভাড়া আদায় না করতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বলা হয়, সারা দেশের সব বাস ও মিনিবাস-স্ট্যান্ডগুলোর দৃশ্যমান স্থানে গণপরিবহনের ভাড়ার তালিকা টাঙানোর জন্য বলা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় না করতে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ারবিস্তারিত পড়ুন
মেম্বার প্রার্থী আড়াই ফুট উচ্চতার মশু, দেখাতে চান চমক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আড়াই ফুট উচ্চতার মোশারফ হোসেন মশু সাধারণ সদস্যপদে প্রার্থী হয়েছেন। তার প্রার্থী হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভোটাররা নিজের টাকা ব্যয় করে চালাচ্ছেন মশুর নির্বাচনি প্রচার। হরমুজ আলীর ছেলে শারীরিক প্রতিবন্ধী ২৬ বছর বয়সি মোশাররফ হোসেন মশুর উচ্চতা আড়াই ফুট। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভাণ্ডার এলাকার কদমতলা গ্রামের বাসিন্দা। এলাকাবাসীর সহযোগিতায় তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণবিস্তারিত পড়ুন
টেবিল বসিয়ে ভ্রাম্যমাণ অফিস করলেন মেয়র আতিক

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে লাউতলা এলাকায় দ্বিতীয় দিনে রামচন্দ্রপুর খাল উদ্ধার অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রামচন্দ্রপুর খালকে উদ্ধার করতে রোববার থেকে উচ্ছেদ অভিযানে নেমেছে ডিএনসিসি। তিন দিনের এ উচ্ছেদ অভিযানের প্রথম দিনে দুটি বহুতল ভবন, একটি কাঁচাবাজার এবং ৪০টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। দখল হওয়া খালের জায়গা উদ্ধার করতে এসে উচ্ছেদ অভিযানের প্রথম দিনে রোববার খোলা আকাশের নিচে টেবিল বসিয়েই অফিস করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)বিস্তারিত পড়ুন
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন

নর্থ সাউথ ইউনিভার্সিটির নবাগত শিক্ষার্থীদের স্প্রিং ২০২২ সেমিস্টার এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী পর্যায়ে উচ্চ শিক্ষার পথপ্রদর্শক এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহের মাঝে র্যাংকিং এ প্রথম স্থান অর্জনকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির স্প্রিং ২০২২ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন সোমবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। উচ্চ শিক্ষার শুরুতেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিচিতি অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে অংশ নেয় নবীন শিক্ষার্থীরা। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে সতেরশ এর অধিক শিক্ষার্থী এবংবিস্তারিত পড়ুন

