শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে অস্ত্র মামলায় ১ জনের যাবজ্জীবন, ২ জন খালাস

নড়াইলে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশের রায় দিয়েছেন আদালত।

সোমবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

যাবজ্জীবন আসামি হলেন যশোর জেলার অভয়নগরের ধুলগ্রামের মো. তছির শেখের পুত্র নাসির শেখ।
এ মামলার অপর ২ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ডিসেম্বর মাসের ৩ তারিখে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. রেজাইল করিমের নেতৃত্বে একদল পুলিশ মাদক ও অস্ত্র উদ্ধান অভিযান পরিচালনোর সময় গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর ব্রীজের উপর থেকে যশোর এর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করলে সে জোরে চালিয়ে নড়াইল শহরের দিকে চলে যায়। এসময় পুলিশ সদস্যরা ধাওয়া করে এবং কন্টোল রুম সহ গোয়েন্দা পুলিশের অন্যান্য টিমকে মোটরসাইকেলটি আটকের জন্য বলে। পরে বিকাল ৫ টা ২০ মিনিটের দিকে নড়াইল শহরের বউ বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় নাছির শেখসহ ২জনকে একটি ইয়ামা এফজেড মোটর সাইকেলসহ গ্রেফতার করে। স্বাক্ষীগনের সামনে তাদের দেহ তল্লাশী করে ১ জনের নিকট থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৭ রাউন্ড ৯ এমএম গুলি উদ্ধার করে। এ সময় ইয়ামা এফ জেড মোটরসাইকেল, ১টি হেলমেট ও একটি জ্যাকেট জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

উপযুক্ত সাক্ষ্য প্রমান শেষে বিজ্ঞ বিচারক আসামীর অনুপস্থিতিতে মো.নাছির শেখকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষানা করেন।
মামলার অপর দুই আসামী একই এলাকার মো. বায়েজীদ ও মফিজ সর্দারকে বেকসুর খালাস প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার