রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মৃত্যুর আগে যা বলে গেলেন কৃষক, ভিডিও ভাইরাল

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হিরু মাতবর (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যু আগে তিনি বলেন, পার্শ্ববর্তী শ্রীরামদিয়া গ্রামের ৫-৬ জন তাকে ঘাস মারা ওষুধ জোর করে খাইয়ে এই বাগানে ফেলে রেখে গেছেন। তিনি এ সময় কয়েকজনের নামও বলেন। হিরু মাতবরের এসব কথা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করা হয়। সেই ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হিরু মারা যান। নিহত হিরুবিস্তারিত পড়ুন

‘মেয়েদের আগেই বিক্রি করেছি, এখন আমার কিডনি’

চরম অর্থনৈতিক সংকটে আফগানিস্তানে বর্তমানে মানবিক বিপর্যয় শুরু হয়েছে। আফগানিস্তানের লাখো মানুষ এখন খাদ্য সংকটে ভুগছেন। চার দশকের যুদ্ধ ও দুঃখ-দুর্দশার পর দেশটি একটি গুরুতর বিপর্যয়ের মুখোমুখি। প্রচণ্ড শীতে দেশটির পশ্চিমাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। খবর দ্যা গার্ডিয়ানের। ধারদেনা পরিশোধ করতে ঘরবাড়ি বিক্রি করে মাটির একটি কুঁড়েঘরে হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রায় নিজ দেশে শরণার্থীর জীবনযাপন করছেন বাদঘির প্রদেশের দেলারাম রহমতি নামে ৫০ বছর বয়সি এক নারী। দুই ছেলে হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা করাতেবিস্তারিত পড়ুন

‘কোহলির জায়গায় থাকলে আমি বিয়েই করতাম না, এবার ওকে লড়তে হবে’

নিজের এতোটা খারাপ সময় কখনোই দেখেননি বিরাট কোহলি। বিগত তিন বছর টেস্টে সেঞ্চুরির দেখা পাননি তিনি। এরই মধ্যে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব হারিয়েছেন। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না তার। কোহলি যে কার্যত চাপের মধ্যে আছেন তা দিনের আলোর মতোই পরিস্কার। ভারতীয় দলের সেরা তারকা কেন রান পাচ্ছেন না দীর্ঘদিন সে প্রশ্নে বিশ্লেষক বা সাবেক তারকারা নানা ব্যাখ্যা দিয়েছেন। তবে এবার কোহলির এই ব্যর্থতার কারণ জানাতে গিয়ে তার ব্যক্তিগতবিস্তারিত পড়ুন

দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস, রাতের তাপমাত্রা কমতে পারে

দেশের বিভিন্ন স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রোববার সকাল ৯টা থেকে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া শেষের দিকে বৃষ্টিপাত কমতে পারে। খবর বাসসের। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবেবিস্তারিত পড়ুন

সংবাদপত্র ও সাংবাদিকতার প্রেক্ষাপট

সংবাদপত্র ও সাংবাদিকতার প্রেক্ষাপট প্রফেসর মো. আবু নসর মার্কিন কথা সাহিত্যিক মার্ক টোয়েন বলেছিলেন, প্রতিদিন দুটো করে সূর্য ওঠে। একটি প্রভাত সূর্য এবং অপরটি সংবাদপত্র সূর্য। প্রভাত সূর্যের চিরন্তন আলোয় সমগ্র জগত উদ্ভাসিত হয়। তেমনি সংবাদপত্র সূর্য বা সাংবাদিকতার কল্যাণে আমরা সমগ্র পৃথিবীর দৈনন্দিন ঘটনাবলীকে জানতে পারি। সংবাদপত্র ও সাংবাদিকতার দায়িত্ব¡ প্রভাত সূর্যের মতোই চির ভাস্বর। সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। এই স্তম্ভের দায়ভার প্রহণ করা সবার পক্ষে সম্ভব নয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ার খোরদো বাজারে জমে উঠেছে খেঁজুরের গুড় ও পাটালির হাট

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে জমে উঠেছে খেঁজুরের গুড় ও পাটালি বেচাকেনার হাট। প্রাচীন যুগ থেকে এই বাজার গুড়ের হাট নামে পরিচিত। শীত মৌসুম আসলে বাজারে খেজুরে গুড় ও পাটালী আসা শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চলের গুড় ব্যাপারীরা এসে এই বাজারে গুড় কেনার আগাম ঘরভাড়া নেন। সেজন্য শীত মৌসুম আসলেই দেখা যায় খেঁজুর গাছের গাছিদের ব্যস্ততার দৃশ্য। খেঁজুর গাছ কাটা থেকে শুরু করে রস আহরণ করে সেই রস থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোলে ২মহিলাসহ ৩ মাদক কারবারী আটক, পাঁচ কেজি গাঁজা উদ্ধার

যশোরের বেনাপোল বোয়ালীয়া গ্রাম থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রবিবার (২৩ জানুয়ারী) সকালে তাদের আটক করা হয়। আটকেরা হলো, মনিরামপুর থানার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারভীন বেগম (৩৫), কোতয়ালী থানার বসুন্দিয়া (সদুল্লাহপুর) গ্রামের আ. গফ্ফার খানের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়ার মৃতঃ আফছার মোড়লের আনিচুর রহমান (৪৮)। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে, এসআই রোকানুজ্জামানা সংঙ্গীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অন্ধ ও ভূমিহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরায় অন্ধ, ভূমিহীন ও ছিন্নমূল ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু’র সভাপতিত্বে অন্ধ, ভূমিহীন ও ছিন্নমূল ব্যক্তিদের মাঝে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ হয়। এসময় উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীবিস্তারিত পড়ুন

গুড়ি গুড়ি বৃষ্টিতে দুর্ভোগ জনজীবনে

দেশের বিভিন্ন স্থানে তীব্র শীতের মধ্যে রবিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে ঘণ কুয়াশা ও সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শীতের তীব্রতা আরো বেড়েছে। দৈনন্দিন জীবনে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম বিপাকে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের কারণে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা ও ঘণ কুয়াশা বেড়েছে। রবিবার দিনব্যাপী বিভিন্ন অঞ্চলেবিস্তারিত পড়ুন

নড়াইলে হত্যা মামলায় বড় ভাইকে ফাঁসি ও ছোট ভাইকে যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে একটি হত্যা মামলায় বড় ভাইকে ফাঁসি এবং ছোটভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন দায়রা জজ আদালত। রোববার সকাল ১০টায় দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। যশোরের অভয়নগর উপজেলার কামকুল গ্রামের মৃত সোনা মোল্যার বড় ছেলে বাছের আলী মোল্যার ফাঁসি ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ছোট ছেলে কামাল মোল্যাকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। মামলারবিস্তারিত পড়ুন