রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরে ইউনিয়ন কমিটি থেকে বহিষ্কার হয়েও স্থান পেলেন উপজেলা আ.লীগের কমিটিতে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আ.লীগের সহ সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার হয়েই উপজেলা কমিটিতে পদ পেলেন শেখ আল মামুন। এনিয়ে ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। শেখ আল মামুন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হকের শ্যালক। ভারপ্রাপ্ত সভাপতির ছেলে এস.এম আতাউল হক দোলন শ্যামনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। আল মামুন রমজাননগর ইউনিয়ন আ.লীগের বহিষ্কৃত সহ সভাপতি। নৌকার বিপক্ষে বিদ্রোহী হয়ে তিনি চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন ওই ইউনিয়নে। চতুর্থ ধাপেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আক্রান্তদের ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট

বাংলাদেশে বর্তমানে করোনা রোগীদের মধ্যে ২০ শতাংশই নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। আর আক্রান্তদের ৮০ শতাংশের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এক মাসের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক (সুপারভাইজার) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গবেষণার এ তথ্য জানান। তিনি বলেন, গত ৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সংগৃহীত নমুনার ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং ৮০ শতাংশবিস্তারিত পড়ুন

পারিবারিক কলহের জেরে অভিনেত্রী শিমুকে হত্যা!

পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যার দায় স্বীকার করেছেন শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল। শিমু হত্যাকাণ্ডের বিষয়ে মঙ্গলবার ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব তথ্য দেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার। সংবাদ সম্মেলনে এসপি মারুফ হাসান বলেন, স্ত্রী শিমু হত্যার দায় স্বীকার করেছেন খন্দকার তার স্বামী শাখাওয়াত আলীম নোবেল। অভিনেত্রী শিমুর লাশ গুম করতে তাকে বন্ধু ফরহাদ সহায়তা করেছেন।বিস্তারিত পড়ুন

নড়াইলে সরিষার মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠের পর মাঠ সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে। তাই মধু চাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে। উপজেলার মরিচ পাশা, গন্ডব, কামঠানা, কালনা, লাহুড়িয়া, দিঘলিয়া, নলদী, চাচই, আমডাঙ্গা, আড়িয়ারা, কাউড়িখোলা, শিয়রবর, মাকড়াইলসহ উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। ক্ষেতের পাশে পোষা মৌমাছির শত শত বাক্স থেকে মধু সংগ্রহ করছেন চাষিরা। চাষিরা সাধারণত পছন্দের একটি সরিষা খেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্সবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষকের ভুমিকায় ইউপি চেয়ারম্যান, নিলেন ১০ম শ্রেণির গণিত ক্লাস

সাতক্ষীরার সদর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ১০নং আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন। তিনি তার নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন শিক্ষার প্রসারে কাজ করবেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নের শিক্ষা খাতে উন্নয়নের জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে একাধিক মিটিং করেছেন কিভাবে এই ইউনিয়নের শিক্ষা মান আরও উন্নত করা যায়। এমনকি পারিবারিক ভাবে শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেয়ার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০টাবিস্তারিত পড়ুন

সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৪ দফা নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধনকালে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের ২৪ দফা নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আপনারা যে বিশাল কাজ গুলো করছেন তার মধ্যে কিছু সমস্যার বিষয়ে আপনাদের ফোকাস করার আহ্বান জানাই।’ শেখ হাসিনা বলেন, ‘দেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে যাওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। ‘সরকারি সেবা নিতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন,বিস্তারিত পড়ুন

জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন। এ সময় তিনি ডিসিদের উদ্দেশে বলেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ্য রাখতে হবে। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন। কভিড-১৯ এর নতুন প্রকোপের কারণে উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জন মন্ত্রী ও সচিবের উপস্থিতিতে ওসমানী স্মৃতিবিস্তারিত পড়ুন

২০২৩ সালের শেষের দিকে মডার্না নিয়ে আসবে কোভিড-ফ্লু-আরএসভি বুষ্টার টিকা

মডার্না ২০২৩ সালের শেষের দিকে একটি সম্মিলিত কোভিড-ফ্লু-আরএসভি বুস্টার ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা করেছে। মার্কিন ফার্মাসিউটিক্যাল ফার্ম সোমবার বলেছে, এতে লোকেরা বছরে একটি যৌথ ডোজ নিতে আগ্রহী হবেন। এটি হবে কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা এবং রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের (আরএসভি) জন্য একক ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ও আরএসভি ঠান্ডাজনিত রোগ, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য এটি মারাত্মক হতে পারে। ২০২৪ সালের আগেই এই একক ভ্যাকসিন বাজারে আসতে পারে। মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল ভার্চুয়াল ওয়াল্ড ইকোনমিক ফেরামেরবিস্তারিত পড়ুন

বিএনপি অবৈধ অর্থ ব্যয় করে দেশের বিরুদ্ধে বিদেশে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে

‘বিএনপি অবৈধ অর্থ ব্যয় করে দেশের বিরুদ্ধে বিদেশে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, এর পরেও এদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকে কি না,’ এ প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ‘বিএনপি’র নেতৃত্বাধীন জোট বিশেষ করে বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত -এই কথাটা আমরা বহুদিন ধরে বলে আসছি তারপরও হয়তো অনেকের মনে নানা প্রশ্নবিস্তারিত পড়ুন

ঢাবির ফুটপাতে মিলল নবজাতকের লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবির শেখ রাসেল টাওয়ারের সামনে ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়। মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক একদিন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস। তিনি বলেন, কে বা কারা মেয়ে নবজাতকটিকে ফুটপাতে ফেলে রেখে গেছে। স্থানীয়রা খবর দেওয়ার পর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোবিস্তারিত পড়ুন