Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনি প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়

আশাশুনি প্রেসক্লাবে নবাগত থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি এস এম আহসান হাবীবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম(বার)। সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, জি এম আল ফারুক, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সাংবাদিক মাসুদুর রহমান মাসুদ, ফায়জুল কবীরসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। মতবিনিময় কালে থানা অফিসার ইনচার্জ মমিনুলবিস্তারিত পড়ুন
মোংলায় সুপেয় পানি ও জলবায়ু ন্যায্যতার দাবীতে মানববন্ধন

জলবায়ু ন্যায্যতা ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে ১৯ জানুয়ারি বুধবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ের অধিবাসীদের অংশগ্রহণে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, পশুর রিভার ওয়াটারকিপার, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানী’র সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার এবং বাগেরহাট জেলা জলবায়ুবিস্তারিত পড়ুন
নড়াইলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও রস

নড়াইলে শীত মৌসুমে এক সময়ে গ্রাম-বাংলার প্রতি ঘরে ঘরে খেজুরের রস দিয়ে ফিন্নি, পায়েস, রসের গুড় দিয়ে ভাপা পিঠা এবং গাড় রস তৈরি করে মুড়ি, চিড়া, খই ও চিতই পিঠাসহ হরেক রকম পিঠাপুলির মহাউৎসব চলত। কিন্তু আগের মতো গ্রাম্য রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ আর নেই। গ্রামের রাস্তাগুলো সংস্কার ও নতুন করে খেজুর গাছ রোপণে মানুষের আগ্রহের অভাবে বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ ও রস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবেবিস্তারিত পড়ুন
নড়াইলে বাড়োয়ারি পূজা অনুষ্ঠিত

নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া,চরদিঘলিয়া গ্রামে বছরের শুরুতে বাড়োয়ারি পূজা অনুষ্ঠিত হয়। ১৮জানুযারী মঙ্গলবার সকাল হতে প্রস্তুতি নড়াইল জেলার সনাতনধর্মাবলীর বাড়োয়ারি পূজা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সকাল থেকে দুপুর পর্যন্ত আনন্দের সাথে সকলে মিলেমিশে উপভোগ করে। দুপুরের সময় বড় ধরনের খাবারের আয়োজন করে থাকে।নিরামিষ জাতীয় খাবারের আয়োজন করে। এদিকে লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রাম এবং চরদিঘলিয়া গ্রামের হিন্দুধর্মাবলী (সনাতনধর্ম) এর লোক উৎসবমুখরভাবে এই পূজার আয়োজন করে। আয়োজনেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ল্যাকটেটিং মাদার সুবিধাভোগীদের হেল্থক্যাম্প

সাতক্ষীরার কলারোয়ায় ল্যাকটেটিং মাদার সুবিধাভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে হেল্থক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা বিষয়ক দপ্তর। অনুষ্ঠানে কর্মজীবী ৪৫০ জন ল্যাকটেটিং মাদার সুবিধাভোগীদের মাঝে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। তাদের মাঝে ২০২০ সালের জুন হতে বিভিন্ন মেয়াদের জন্য দুধ, মাস্ক, স্যালাইন, বিস্কুট, কেক, হ্যান্ড স্যনিটাইজারসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। একই সাথে দুগ্ধজাত শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর উপর গুরুত্বারোপ করাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ আমান। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো.বিস্তারিত পড়ুন
শার্শায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

যশোরের শার্শায় উপজেলার উলাশির রামপুর ধলাদাহ গ্রামে সাকিব হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে ওই এলাকার একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে পেশায় একজন ইজিবাইক চালক। নিহত সাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে। শার্শার গোগা কারিকর পাড়া এলাকার তার নানা আকবার আলীর বাড়ীতে সে বসবাস করতো। তার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ইজিবাইক নিয়েবিস্তারিত পড়ুন
তালায় মাস্ক পরা বাস্তবায়নে ফের মাঠে পুলিশ

করোনার সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ১১ দফা বিধিনিষেধ দিলেও বেশির ভাগ মানুষই তা মানতে চাইছেন না। এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধিতে সাতক্ষীরার তালা থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে তালা থানা পুলিশের পক্ষ থেকে তালা বাজারে সচেতনমূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়। সেসময় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করেন থানা পুলিশের অফিসার ও ফোর্সরা। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ হাইস্কুলের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ জানুয়ারি-২০২২) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ। সহকারি শিক্ষক মো. নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মো. আব্দুস সাত্তার, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারিবিস্তারিত পড়ুন
আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীতে সাতক্ষীরায় দোয়ানুষ্ঠান

আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক মরহুম আব্বাস উল্লাহ শিকদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জামিয়া আরাবিয়া ছিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় মঙ্গলবার আসরবাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার এবং সাতক্ষীরা উন্নয়ন ফাউন্ডেশন এসডিএফ এর চেয়ারম্যান হাসানুর রহমান হাসান, সাংবাদিক ইকবাল হাসান, সাংবাদিক আব্দুর রউফ প্রমুখ। মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও কুরআনবিস্তারিত পড়ুন

