বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে ৫০তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ আমান।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিল্পব, প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মো. আজহারুল ইসলাম, আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মাহফুজা খানম, শিরিনা আক্তার, রিনা ঘোষসহ ক্রীড়া পরিচালক মন্ডলী।

পরে অনুষ্ঠিত ভলিবল খেলায় খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

এদিন উপজেলা পর্যায়ের বালক ও বালিকাদের অংশগ্রহনে সকল এ্যাথলেটিক্স প্রতিযোগীতা ও ভলিবল খেলা সম্পন্ন হয়।

বালিকা ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কয়লা হাইস্কুল ও রানার্সআপ হয়েছ কাজীরহাট গালর্স হাইস্কুল।

কলারোয়া উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশীদসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম