রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নাসিক নির্বাচনে বড় জয়: নেপথ্যে নানক-আজম

দলের বহু লড়াই, সংগ্রামে সারথী তারা। ক্রাইসিস ম্যানেজার হিসেবেও পরিচিত নেতাকর্মীদের কাছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয়ে আবারও নিজেদের প্রমাণ করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের কেন্দ্রীয় কমিটি গঠিত পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সদস্য সচিব। তাদের সুদক্ষ নেতৃত্ব নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে করেছে ঐক্যবদ্ধ। শেষ মুহূর্তে নৌকার পক্ষে প্রকাশ্যে নেমেছেন শুরুতে কার্যত নিস্ক্রিয় থাকাবিস্তারিত পড়ুন

করোনাকালে দ্বিগুণ হয়েছে শীর্ষ ১০ ধনীর আয়, দারিদ্র্যের শিকার ১৬০ মিলিয়ন : অক্সফাম

২০২০ সালের মার্চে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এখনো বিশ্বজুড়ে কভিড-১৯ এর দাপট চলছে। তবে মহামারীর এ সময়কালে বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্বন্বিত সম্পদ দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম। উল্টোটা ঘটেছে দরিদ্রদের ভাগ্যে। মহামারীর সময় আরও গরীব হয়েছেন তারা। অক্সফামের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের সবচেয়ে দরিদ্র ব্যক্তিদের নিম্ন আয় প্রতিদিন অন্তত ২১ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী। মার্কিন সাময়িকী ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী,বিস্তারিত পড়ুন

ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই: তাজুল ইসলাম

ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপির সুযোগ থাকতে পারে কিন্তু ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সুষ্ঠু ও সুন্দর হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, কিছু মেশিনের সমস্যা হয়েছে, সেটি হতেই পারে। নতুন পদ্ধতির ক্ষেত্রে টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জ দেখা দিতেই পারে। আমেরিকা-ভারতসহ পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

কেউ যেন ইভিএমের নির্বাচনে না যায় : তৈমূর

বড় ব্যবধানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। পরাজিত করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে। সোমবার এক প্রতিক্রিয়ায় তৈমূর বলেন, ‘আমি অনুরোধ করবো, কেউ যেন ইভিএমের নির্বাচনে না যায়। ইভিএম ভোট ডাকাতির বাক্স।’ রবিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১ লাখ ৫৯ হাজারের বেশি ভোট পেয়েছেন আইভী। তৈমূর পেয়েছেন ৯২ হাজার ভোট।

কলারোয়ায় ‘দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী’ শাহজাহান আলীকে সংবর্ধনা

কলারোয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কৃতিত্ব অর্জনকারী দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যলয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ। অনুষ্ঠানে সম্প্রতি জাতীয় সমাজসেবা দিবসে-২১’ কঠোর পরিশ্রম, নিষ্ঠা, একাগ্রতা সহ কর্মময় জীবন সুনামের সাথে দায়িত্ব পালন করায় স্বীকৃতিস্বরুপ দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসাবে কৃতিত্ব অর্জন করায় শাহজাহান আলীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত শাহাজাহান আলী শ্রেষ্ঠ সমাজকর্মীবিস্তারিত পড়ুন

তালায় বাসের ধাক্কায় প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মো.জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ সময় গুরুতর আহত হয় একই গ্রামের মোজাম মোড়লের ছেলে মো. আবু তালেব (৭০)। রবিবার বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলা নামক স্থানে উক্ত ঘটনা ঘটে। ঘাতক বাসটি (যার নম্বর- খুলনা মেট্রো- জ- ১১- ০০২৪) তালারবিস্তারিত পড়ুন

বিধিনিষেধেও তালায় স্বাস্থ্যবিধি মানতে অনিহা

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিধিনিষেধ শুরু হলেও সাতক্ষীরার তালায় স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, পরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। রবিবার তালা বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না। তাদের মুখে নেই মাস্ক, কারও কারও আবার মাস্ক থাকলেও সেগুলো রয়েছে থুতনির নিচে। শাহাজাতপুর গ্রামের পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসা সেবা নিতে যারা আসছে আমরা তাদেরকে স্বাস্থ্যবিধি মানার বিষয়েবিস্তারিত পড়ুন

আশাশুনি প্রেসক্লাবে সদর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

আশাশুনি প্রেসক্লাবে সদর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.কে হাসানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান, জি.এম আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় সোয়েটার দিলো রোটারী ক্লাব

রোটারী ক্লাব সাতক্ষীরা’র উদ্যোগে কামালনগর ডিপ বায়তুন নাজাত জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার কোমলমতি কোরআনের পাখিদের মাঝে শীতবস্ত্র সোয়েটার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কামালনগর ডিপ বায়তুন নাজাত জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার কোরআনের পাখি কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র সোয়েটার বিতরণ করেন রোটারী ক্লাব সাতক্ষীরা’র ভাইস প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুল, প্রেসিডেন্ট ইলেক্ট ফারহা দীবা খান সাথী, রোটাঃ মো. মশিউর রহমান বাবু, রোটাঃবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

কলারোয়ায় জিয়াউর রহমান সরদার (৪৫) নামের এক ব্যক্তি ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। সে উপজেলার চন্দনপুর এলাকার আব্দুল হান্নান সরদারের ছেলে। রোববার (১৬ জানুয়ারী) কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারী রাত সাড়ে ১০টার দিকে চন্দনপুর গ্রাম থেকে পুলিশ তাকে ১৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা নং-২৯ (০১)২২ হয়েছে।