রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার খোরদোয় এক ব্যক্তির মোটরসাইকেল চুরি

কলারোয়ার খোরদো বাজার থেকে এক বিদ্যুতের ওয়ারিং মিস্ত্রীর ডিসকভার মোটরসাইকেল চুরি হয়েছে। তিনি এ বিষয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার ছলিমপুর গ্রামের আব্দুল মোমিন গাজীর ছেলে মিজান পেশায় বিদ্যুতের ওয়ারিং মিস্ত্রী। হাট (বাজার) করার জন্য তিনি বোরবার (১৬ জানুয়ারী) বেলা সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে খোরদো বাজারে যান। মোটরসাইকেল রেখে বাজারের মধ্যে ঢোকেন। পরে বাজার শেষে ফিরে এসে দেখেন তার ডিসকভার মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজ করেওবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের মদনপুরে ‘কলাপাতায় ভাত খেয়ে’ ঐতিহ্য ফেরানোর চেষ্টা!

এক সময় ছিলো গ্রাম-গঞ্জে বড় ধরণের কোনো খানা-পিনার অনুষ্ঠান হলেই সেখানে খাবার পরিবেশন করা হতো কলাপাতায়। এখন আধুনিকতার যুগে এসে সেই কলাপাতায় ভাত খাওয়ার রেওয়াজ উঠেই গেছে। ঠিক এমন সময় বিলুপ্ত এই রেওয়াজ নতুন প্রজন্মকে দেখাতে ও ঐতিহ্য ফেরানোর চেষ্টায় যশোরের মনিরামপুর উপজেলার মদনপুর সম্মিলনী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শফিয়ার রহমান। গত শনিবার (১৫ জানুয়ারি-২০২২) দুপুরে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর সরদার বাড়িতে এক পারিবারিক পিকনিক ও বিনোদনের আয়োজন করে। সেইবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় গলায় ফাঁস দিয়ে ও বিদ্যুৎস্পর্শে দুইজন নারী-পুরুষের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- রাজগঞ্জের খালিয়া গ্রামের প্রবাসী সাহাবুল হোসেনের স্ত্রী গৃহবধূ রোজিনা খাতুন (৩৫), সে দুই সন্তানের জননী ও ঝাঁপা গ্রামের আলী হোসেনের ছেলে কৃষক ফারুক হোসেন (৪০), সে তিন সন্তানের জনক। রবিবার (১৬ জানুয়ারী-২০২২) দুপুরের দিকে এ পৃথক দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে- এদিন দুপুর আড়াইটির দিকে ঝাঁপা গ্রামের ফারুক হোসেন ঝাঁপা বাস্ততলা মোড়ে তার নিজেরবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি: দীপু মনি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। রোববার সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডা. দীপু মনি বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরদারভাবে চলছে। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করছে। এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরও নজরদারিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জমিজমা বিরোধে অন্তস্বত্বা গৃহবধুকে মারপিটের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও হত্যার উদ্দেশ্যে ৬ মাসের অন্তস্বত্বা গৃহবধুকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ করেন কলারোয়া উপজেলার বড়খোর্দ্দ গ্রামের গোলাম আলীর পুত্র ভুক্তভোগী জাকিরুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ব্যাংক কর্মকর্তা। জমি জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার মৃত. আইনুদ্দীন গাজীর পুত্র দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফের ভাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল গাজীর সাথেবিস্তারিত পড়ুন

আশাশুনি সদর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

আশাশুনি ইজিবাইক মালিক সমিতির পক্ষ থেকে সদর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। আশাশুনি ইজি বাইক মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইজি বাইক মালিক সমিতির সেক্রেটারী সুদেব কুমার, সহ-সভাপতি মইনুর ইসলাম প্রমুখ। সংবর্ধনা শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

নড়াইলের লোহাগড়ায় ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় ৩ জন আহত

নড়াইলের লোহাগড়া ইউনিয়নে নির্বাচনোত্তর সহিংসতায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহত মিলন আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যান্যদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া ইউনিয়নের গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে চর-বগজুড়ি গ্রামের মৃত রতন আলীর ছেলে মিলন আলী তার বাড়ীর পার্শ্বে ক্ষেতে কাজ করছিল। এ সময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অতি বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে জীবন গেলো যুবকের

অতি বেপরোয়া ও দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো কাল হলো সাতক্ষীরার কলারোয়ার এক যুবকের। পণ্যবাহী ট্রাকে সজোরে ধাক্কা মেরে মারাত্মক আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে শেষ পর্যন্ত মারা যায় সে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কলারোয়া প্রাণী সম্পদ অফিসের (পশু হাসপাতাল) সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। রাত ১২টার দিকে খুলনার একটি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই যুবকের নাম আবু রায়হান (২০)। সে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের শাহজাহান মোড়লবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবা রেখে অপরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন!

সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবা ট্যাবলেট দিয়ে অপরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মাদক কারবারি তবিবর রহমান। এমনটাই জানালো কলারোয়া থানা পুলিশ। তবিবর রহমান (৪২) উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মৃত আব্দুল আজিজ মোড়লের ছেলে। পুলিশ তাকে ও তার সহযোগী গয়ড়া গ্রামের পার্শ্ববর্তী যশোরের শার্শা থানার কায়বা গ্রামের আজিজুর রহমানের ছেলে সাগর আহমেদ (২১) কে গ্রেপ্তার করেছে। চন্দনপুর কলেজ মোড়ে অবস্থিত মিজানুর রহমানের ‘গনি মিষ্টান্ন ভান্ডারে’ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। থানা সূত্রেবিস্তারিত পড়ুন

কয়েকজন অপপ্রচারকারীর পাসপোর্ট বাতিল করা হতে পারে: তথ্যমন্ত্রী

যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের মধ্যে চিহ্নিত কয়েকজন আছে যারা ক্রমাগতভাবে এ কাজগুলো করে যাচ্ছে, রাষ্ট্র তাদের পাসপোর্ট বাতিল করতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের পাসপোর্ট বাতিল করা হবে- এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের কোনোবিস্তারিত পড়ুন