রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমিজমা বিরোধে অন্তস্বত্বা গৃহবধুকে মারপিটের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও হত্যার উদ্দেশ্যে ৬ মাসের অন্তস্বত্বা গৃহবধুকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ করেন কলারোয়া উপজেলার বড়খোর্দ্দ গ্রামের গোলাম আলীর পুত্র ভুক্তভোগী জাকিরুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ব্যাংক কর্মকর্তা। জমি জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার মৃত. আইনুদ্দীন গাজীর পুত্র দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফের ভাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল গাজীর সাথে আমার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ৪ বার তারা আমার ও আমার পরিবারের উপর নগ্ন হামলা চালিয়েছে। এ নিয়ে মামলাও চলমান রয়েছে। তারপরও মামলা তুলে নিতে প্রকাশ্যে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেন আমানুল গাজী ও তার ভাই বিএনপি নেতা মনিরুল গাজী। একপর্যায়ে গত ৮ জানুয়ারি আমানুল ও মনিরুল গাজীর নেতৃত্বে একই এলাকার বাবুল ওরফে আলমগীর কবীর, রিফাত, আলম দফাদার, কবির দফাদার, সাঈদুজ্জামান দফাদার, মিজান, মোস্তাক দফাদার, সুজাউদ্দীন ও শরিফুল দফাদারসহ ভাড়াটিয়া ২৫/৩০ জন সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে আমার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এতে আমার ৬ মাসের গর্ভবতী স্ত্রী প্রতিবাদ করলে তাকে হত্যার উদ্দেশ্যে উল্লেখিত মনিরুল স্ত্রীর তলপেটে আঘাত করেন। আমি ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালান। সে সময় দ্রæত আমার ভাগ্নে আল আমিন এগিয়ে আসলে তাকেও তারা মারপিট করতে থাকেন। এ সময় আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় হুমকি প্রদর্শন করে বলেন সুযোগ পেলে পরিবারের সকলকে তারা হত্যা করবে। তাদের মারপিটে আমি আমার স্ত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। আমার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। এছাড়া আমার স্ত্রী এখনো পর্যন্ত সুস্থ হতে পারেনি।
তিনি আরো বলেন, উক্ত বিএনপি ক্যাডাররা আমার ভাগ্নে আল আমিনকেও হত্যার উদ্দেশ্যে একাধিকবার নগ্ন হামলা চালিয়েছেন। গত ডিসেম্বর মাসেও আমার ভাগ্নে আল আমিনের উপর হামলা করে গুরুতর আহত করেন। এঘটনায় মামলা দায়ের করা হলেও উল্লেখিত ব্যক্তিরা আটক না হওয়ায় তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে না নিলে খুন জখমের হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এমনকি অস্টেলিয়া প্রবাসী ভাগ্নে আবু হানিফকেও বাড়িতে আসলে খুন জখমসহ ক্ষয় ক্ষতি করবে মর্মে মোবাইলে হুমকি প্রদর্শন করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, উক্ত হামলায় দেয়াড়া ইউপি চেয়ারম্যান মফে নিজেই নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ওই চেয়ারম্যানের বিএনপি ক্যাডার ভাইদের অত্যাচারে অতীষ্ট হয়ে উঠেছি। চেয়ারম্যান আওয়ামীলীগ করলেও ভায়েরা সবাই বিএনপির বড় বড় পদ দখল করে আছেন। ভাইয়ের ক্ষমতার দাপটে তারা আমাদের জিম্মি করে রেখেছেন। আমিসহ আমরা পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত হামলাকারীদের হাত থেকে তিনিসহ তার পরিবারকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীসহ সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন