Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলে দু’টি তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজন

নড়াইলে পুলিশের সেবার মান আরও বৃদ্ধির জন্য লাহুড়িয়া ও বড়নাল তদন্ত কেন্দ্রে দুটি নতুন গাড়ি সংযোজন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সেবার মান আরও উন্নতির লক্ষ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর অনুমোদনের প্রেক্ষিতে সোমবার (১০ জানুয়ারি) পুলিশিং সেবা আরো দ্রুততম সময়ে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে নড়াইল জেলার অন্তর্গত লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে এবং কালিয়া থানাধীন বড়নাল তদন্ত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে দুটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে। গাড়ি দু’টিবিস্তারিত পড়ুন
‘এটা কোন খেলা?’- শামীম ওসমানের প্রশ্ন

‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে একটি সংগঠন লিফলেট দিয়ে প্রার্থীর ভোট চাইছে কিন্তু সেখানে নৌকার ছবি বা নৌকা শব্দটি পর্যন্ত নেই। এটা কোন খেলা? বিএনপি-জামায়াত বলছে বলবেই, কিন্তু প্রার্থীর সঙ্গে থেকে এসব আঁতেল নাস্তিকরা প্রার্থীর ক্ষতি করছে, দলের ক্ষতি করছে।’ সোমবার দুপুর সোয়া ২টার দিকে নারায়ণগঞ্জের বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, নৌকার বাইরে যাওয়ারবিস্তারিত পড়ুন
তাপমাত্রা বাড়তে পারে রাতে, কমতে পারে দিনে

সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী তিন দিনে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের। আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা প্রতিষেধক টিকা (কোভিড-১৯) প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে সরকার প্রদত্ত ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার কোম্পানির টিকা প্রদান করা হয়। টিকা কার্যক্রমের তদারকী কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, ‘রবিবার সকাল ৯টা থেকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল টিকাদান কেন্দ্র থেকে ২৪৫৬ জন ছাত্র-ছাত্রী টিকা গ্রহন করেন। টিকা গ্রহনকারী শিক্ষার্থীদের প্রতিষ্ঠান কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল,বিস্তারিত পড়ুন
কলারোয়ার যুগিখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল বাশার আর নেই, দাফন সম্পন্ন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার (৫৮) ইন্তেকাল করেছেন। রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। তিনি লিভারজনিত সমস্যা ও ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি যুগিখালী গ্রামের ফকিরপাড়ায়। আবুল বাশার যুগিখালী আলোচিত এবি পার্কের সত্বাধিকারী ছিলেন। রবিবার (৯জানুয়ারী) বাদ আছর যুগিখালীতে নামাজে জানাজা শেষে মহুমের দাফনবিস্তারিত পড়ুন
তালায় ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের উদ্বোধন

সাতক্ষীরার তালায় ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের (কোভিড-১৯) করোনাভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে শিক্ষার্থীদের মাঝে এই করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের আওতায় তালা মহিলা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, সরকারী কলেজ, শালিখ কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিতষ্ঠানের ৪০০১ জন শিক্ষার্থীকে করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। এসময় তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, উপজেলা পরিষদ ভাইসবিস্তারিত পড়ুন
তালায় গ্রীল কেটে স্কুলে চুরি

সাতক্ষীরার তালা উপজেলার ১৯৫নং পূর্ব খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৯ জানুয়ারি) ভোর রাতে এই চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিশ্বনাথ দালাল বাদী হয়ে তালা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। প্রধান শিক্ষক বিশ্বনাথ দালাল জানান, শনিবার বিকাল ৪ টার সময় আমার উপস্থিতিতে সহকারী শিক্ষক স্কুলটি তালা বদ্ধ করে বাড়িতে চলে যায়। রবিবার সকাল ৯টার সময় স্কুলে গিয়ে দেখতে পাই স্কুলে জানালার গ্রীল কেটে চোরেরাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাঁপড়ি এগ্রো, রানার্সআপ ইউএনও জুটি

কলারোয়ায় মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পাঁপড়ি এগ্রো জুটি ২-১ সেটে উপজেলা নির্বাহী অফিসার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে শনিবার রাত ৮টার দিকে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। পাইলট হাইস্কুল ফুটবল মাঠের ব্যাডমিন্টন কোর্টে গভীর রাত পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড়দের অংশগ্রহনে ৮ জুটির ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জমজমাট ওই আয়োজনে হাজার হাজার উৎফুল্ল দর্শক খেলা উপভোগ করেন। প্রথমবিস্তারিত পড়ুন
কলারোয়ার সরসকাটি হাইস্কুলের অবিভাবক নির্বাচন সোমবার

দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে কলারোয়া উপজেলার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (৯জানুয়ারী। এই নির্বাচনে ২১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে প্যানেল ভুক্ত হয়ে ৫টি প্যানেলে ৫টি পদের বিপরীতে মোট ২২জন প্রার্থী লড়ছেন। এর মধ্যে জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহার প্যানেলে সিরাজুল ইসলাম দফাদার, পবন চক্রবর্তী, তকিবুর রহমান, আবুল মোড়ল ও তৃষ্ণা রানী গুপ্ত। জয়নগর ইউপি’র সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন আল-মাসুদের প্যানেলে গ্রাম ডা.বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বাঁধনহারা সোসাইটির কম্বল বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জে শীতার্ত অসহায়, প্রবীণ, প্রতিবন্ধী, শিশু ও পাগলদের মাঝে কম্বল বিতরণ করেছে বাঁধনহারা সোসাইটি। রবিবার (৯ জানুয়ারী) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাহিত্য সংস্কৃতিক ও সামাজিক সংগঠন বাঁধনহারা সোসাইটির পরিচালক ইব্রাহিম বাহারীর সঞ্চালনায় ৬০ জন ব্যক্তিকে কম্বল প্রদান করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রেসক্লাব কৃষ্ণনগরের সভাপতি মাস্টার মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

