রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

কলারোয়ায় বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

কলারোয়ায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘স্মার্টফোনে আসক্তি, পড়াশোনায় ক্ষতি’- প্রতিপাদ্যে শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। মেলায় অংশগ্রহনকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৭টি স্টলে ক্ষুদে বিজ্ঞানী তথা শিক্ষার্থীদের প্রদর্শিত প্রজেক্টের বিচারে জুনিয়র ও সিনিয়র গ্রুপের ৬টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। সিনিয়র গ্রুপের পুরষ্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে- শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা, দুই সাংবাদিককে সদস্য অন্তর্ভূক্ত অনুমোদন

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা পত্রিকা ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র প্রত্রিকার কলারোয়া প্রতিনিধি সরদার জিল্লুর রহমান এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার কেঁড়াগাছি প্রতিনিধি অহিদুজ্জামান খোকাকে প্রাথমিক সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার চুড়ান্ত অনুমোদন দেয়াবিস্তারিত পড়ুন

ফলো আপ

তালায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সরকারি বই বিক্রয়ের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ, ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ!

সাতক্ষীরার তালার তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠ্য বই বিক্রয়ের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে মাদ্রাসা সুপার শফিকুল ইসলামকে বিনামূল্যে পাঠ্যপুস্তক কতৃপক্ষের বিনা অনুমতিতে বিক্রি করে দেওয়ায় আগামী ৩ কার্যদিবসের মধ্যে স্বশরীরে হাজির হয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত বক্তব্য প্রদান করার জন্য বলা হয়েছে। শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমানবিস্তারিত পড়ুন

শার্শায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

সুরক্ষিত ভবিষ্যত অন্বেষনে একতা সততা সমৃদ্ধি, সমবায় শক্তি সমবায় মুক্তি, অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার, সৃষ্টিতে ক্রেডিট ইউনিয়ন অতি কার্যকর-এই শ্লোগানকে সামনে নিয়ে শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব্) এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ‍্যালয় মিলনায়তনে শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা সমবায় কর্মকর্তা এ বি এসবিস্তারিত পড়ুন

বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ড

বর্ণিল আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্বের বড় শহরগুলোর মধ্যে প্রথম আতশবাজির জমকালো আয়োজনে নতুন ইংরেজি বছর ২০২২ সালকে স্বাগত জানিয়েছে। অকল্যান্ডের স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় কিউইরা। অকল্যান্ডে রাত ১২টা (স্থানীয় সময়) বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় নববর্ষ উদযাপন। রাস্তায় নেচে-গেয়ে এবং বর্ণিল আতশবাজি প্রত্যক্ষ করে নতুন বছরকে আমন্ত্রণ জানায় অকল্যান্ডবাসী। এই সময় সমস্বরে তারা ‘শুভ নববর্ষ’ বলে একে অপরকে শুভ কামনাবিস্তারিত পড়ুন

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই : ওবায়দুল কাদের

বিদায়ী বছরে নির্বাচনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘বিগত এক যুগের বেশি সময় ধরে সরকার পতন আন্দোলনে ব্যর্থতা এবং সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্মআপ চলছে’, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন। তিনি বলেন, কোনো ওয়ার্মআপেই কাজ হবে না,বিস্তারিত পড়ুন

আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই : মির্জা ফখরুল

গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, খালেদা জিয়াকে মুক্ত করতে চাইলে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্দোলনের বিকল্প নেই, ঐক্য সৃষ্টি করতে হবে, ফয়সালা রাজপথেই হবে। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ৩০ ডিসেম্বরকে ‘ভোটাধিকার হরণের কালো দিবস’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ বিশেষ দিনটি ছিল গতকাল ৩০ ডিসেম্বর। নির্বাচনের তৃতীয় বর্ষ। আমরা এটাকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেনের চাকুরীর অবসরের প্রস্তুতি হিসেবে পিআরএল গমণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) রাতে কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আমানউল্লাহ আল হাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সতক্ষীরা শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদবিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাবর্ষে সপ্তাহের বিভিন্ন দিনে শ্রেণিভেদে ক্লাস

নতুন শিক্ষাবর্ষে (২০২২)মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন কয়টি করে ক্লাস হবে, তার সময়সূচি ঘোষণা করা হয়েছে। সপ্তাহের বিভিন্ন দিনে শ্রেণিভেদে এসব ক্লাস হবে বলে জানিয়েছে মাউশি। বৃহস্পতিবার এই সময়সূচি ঘোষণা করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতিদিন চারটি বিষয়ের ওপর ক্লাস নিতে হবে। দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন তিনটি বিষয়ের ক্লাস নেওয়া হবে। অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন ক্লাসবিস্তারিত পড়ুন

বিদায়ী বছরে যেসব ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেছে বিশ্ব

গত দু’বছর ধরে করোনার সঙ্গে লড়াই করছে গোটা দেশ। সেই অবস্থায় মরার ওপর খারার ঘা হয়ে দাঁড়িয়েছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। ২০২১-এ ঘূর্ণিঝড়, হিমবাহ ধস, অতিবৃষ্টি, বন্যা, ভূমিকম্প—সব কিছুর সাক্ষী হয়েছে বিশ্ব। মে মাসে ঘূর্ণিঝড় তকতের আঘাতে ভারতে প্রাণ হারান দুই শতাধিক মানুষ। আগস্টে ক্যারিবীয় দেশ হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মারা যান প্রায় আড়াই হাজার। বছরের শেষ দিকে এসে সুপার টাইফুন রাই-এর আঘামে মারা যান ৩৭৫ জন।বিস্তারিত পড়ুন