Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্যামনগরের কাশিমাড়ী ইউপির ৩নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবি

সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের ভোট পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন প্রার্থী। ৪ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নূরুল হক বলেন, আমরা শ্যামনগর উপজেলার ২নং কাশিমাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও একজন বিশেষ প্রার্থীকে বিজয় করার জন্য ৩নং ওয়ার্ডের গোবিন্দপুর এ এইচ মাধ্যমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন
তালার তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় বই বিতরণ

তালা উপজেলার তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনের গত শনিবার সকালে মাদ্রসা চত্ত¡রে এই বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে তেরছি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম, সহ সুপার তৌহিদুল ইসলাম, সহকারি শিক্ষক তপতী ঘোষ, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, অভিভাবক সদস্য মুকুল হোসেনসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর ওয়ার্ড আ.লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের ৮নং ভবানীপুর ওয়ার্ড আ.লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার রাত ৮টার দিকে বাঁশদহা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজর আলীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আমিনুল হকের সঞ্চালনায় ভবানীপুর হাইস্কুলের সম্মুখে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বাঁশদহা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মফিজুর রহমান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় হারিয়ে যাওয়া এতিমখানার ২ শিশু উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় হারিয়ে যাওয়া এতিমখানার দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশু উপজেলার গোয়ালচাতর এতিমখানা থেকে হারিয়ে যায়। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) গোয়ালচাতর এতিমখানার শিশু যশোর জেলার কোতোয়ালী থানার মৃত কামাল হাসান ও লায়লী বেগমের ছেলে রুহিত হাসান (১১) ও একই জেলার শার্শা উপজেলার বাগুড়ি গ্রামের মৃত আমিরুজ্জামান ও নারগিস বেগমের ছেলে আতিকুজ্জামান (১৪)কে ভোর সাড়ে ৫ টার দিকে এতিমখানায় না পেয়ে কর্তৃপক্ষ থানায় জিডি করে।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

কলারোয়ায় অসাবধানতা বশত গাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে। স্থানীয়রা জানায়, শনিবার (১ জানুয়ারী) বাটরা গ্রামের কৃষক মাহবুবর রহমান বিশ্বাস (৫৫) নিজ জমির খেজুর গাছ পরিস্কার করতে দুপুরের দিকে গাছে ওঠে। গাছের ডাল-পালা কেটে পরিস্কার করার একপর্যায়ে অসাবধানতা বশত নিচে থাকা এক পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসি উদ্ধার করে তাকে চিকিৎসা দিতে কলারোয়া সরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরতবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি সেরা, বিদায়ী বর্ষসেরা ২০২০-২০২১ ও সন্মানিত দাতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারী) কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল হাকিম, সহ-সভাপতি কলারোয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, সদস্য সচিব প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান সহ পরিচালনা পর্ষদের সকল সদস্যগন। সংবর্ধিত অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নতুন বছরে নতুন বই পেলো পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা

কলারোয়ায় ২০২২ সালের প্রথম দিনে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নতুন বই পেলো সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা। শনিবার (১ জানুয়ারী) বিদ্যালয়ের সভাপতি ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী কয়েকজন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও কলারোয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সরদার জিল্লুর। এসময় ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণীর ১জন করে শিক্ষার্থীর হাতেবিস্তারিত পড়ুন
শপথ নিলেন দেশের ২৩তম নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দেশের বিচারাঙ্গনের শীর্ষ এই পদে হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ শেষে নিয়ম অনুযায়ী শপথনামায় স্বাক্ষর করেন নতুন প্রধান বিচারপতি। এর আগে বৃহস্পতিবার বিকালে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নতুন প্রধানবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুতে প্রায় ২ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু পরিদর্শনে যান তিনি। সেতুর সাত নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার হেঁটে দেখেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে পদ্মা সেতুতে ওঠার পর গাড়ি থেকে নেমে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার পথ হাঁটেন। এরপর আবার গাড়িতেবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগরে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রি!

সাতক্ষীরার কলারোয়ার জয়নগরে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রিয় করে দিলেন জমির মালিক। তার দাবি-গাছগুলো তাদের লাগানো। তবে স্থানীয় ভূমি অফিস বলছে গাছ কাটতে নিষেধ করা হয়েছিলো। এসব সরকারি রাস্তার গাছ বিক্রি করে টাকা হজমও হয়ে যাচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। জানা গেছে, ধানদিয়া মিশনের পার্শ্ববর্তী হায়দার মাস্টারের বাড়ির সামনের রাস্তার পাশে ছিলো একটি মেহগনি গাছ যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকার মতো। কৃপারামপুর গ্রামের সাইফুল ইসলাম মাস্টার তার জমিরবিস্তারিত পড়ুন

