বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নতুন বছরে নতুন বই পেলো পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা

কলারোয়ায় ২০২২ সালের প্রথম দিনে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নতুন বই পেলো সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা।

শনিবার (১ জানুয়ারী) বিদ্যালয়ের সভাপতি ও কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী কয়েকজন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব ও কলারোয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সরদার জিল্লুর।

এসময় ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণীর ১জন করে শিক্ষার্থীর হাতে তিনি এই নতুন বছরের পাঠ্য পুস্তক তুলে দেওয়ায় প্রাক্কালে উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, বছরের প্রথম দিনে একযোগে দেশ ব্যাপী শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দেওয়া সম্ভব হয়েছে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার কারণে।

প্রধান শিক্ষক আব্দুর রব জানান, বিশ্বব্যাপী করোনার কারণে নতুন বছরের বই উৎসব করার নিষেধাজ্ঞা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তাই স্ব স্ব শ্রেনী কক্ষে বসিয়ে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া আজ হতে শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব