Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কেরালকাতায় নৌকার পাল্লা ভারী

৫ম ধাপে ৫ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে কলারোয়া উপজেলার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৮নং কেরালকাতা ইউনিয়নের গ্রাম, বাজারের চায়ের দোকানের আড্ডা ভোটারদের সাথে কথা বলে এবং নৌকা প্রতীকের প্রচারের বহর ও কর্মী সমর্থকদের উৎফুল্লতা দেখে বোঝা গেল খুব ভাল অবস্থানে আছে সেখানকার নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি মোরশেদ। তিনি বর্তমান ঐ ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান ও আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। গত ২০১৯ সালে চেয়ারম্যান আব্দুল হামিদের মৃত্যু পরবর্তি ২০বিস্তারিত পড়ুন
শ্যামনগরের গাবুরায় আ’লীগ চেয়ারম্যান প্রার্থীর হাতে ছাত্রলীগ সভাপতি লাঞ্ছিত!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সর্বশেষ দ্বীপ ইউনিয়ন গাবুরার আওয়ামী লীগ প্রার্থী শফিউল আজম লেনিনের মারপিট ও লাঞ্ছনার শিকার হয়েছেন স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গাবুরার রূপচাঁদ সরদারের ছেলে মিজানুর রহমান জানান, তিনি পরপর দুইবার ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতি। তিনি প্রতিদিনের মতো শনিবার রাতে লেনিনের সাথে নির্বাচনী গণসংযোগে যাওয়ার প্রাক্কালে তাকে ৫ নাম্বার ওয়ার্ডে বেড়িবাঁধ সম্বলিত রাস্তায় হঠাৎ থামিয়ে তার সাথে যেতে বারণ করেন। কারণ জানতে চাইলে তাকে লেনিনসহ কয়েকজন অচেনা বহিরাগত লোকজন একত্রিতভাবেবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ার চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চন্দনপুর ইউনাইটেড কলেজে ওই কর্মশালার আয়োজন করা হয়। চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণে শিক্ষণ পদ্ধতি, সাধারণ জ্ঞান অন্বেষণে নানা কর্মপরিকল্পনা, শ্রেণীকক্ষের পাঠদানের পাশাপাশি প্রায়োগিক কৌশলীসহ নানান সংশ্লিষ্ট বিষয়ে কর্মশালা উঠে আসে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা প্রফেসর আলহাজ আবু নসর, উপদেষ্টা আলহাজ রবিউল হোসেন, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান প্রশিক্ষক ছিলেন সাতক্ষীরা পুলিশ লাইনবিস্তারিত পড়ুন
কলারোয়ার রায়টায় আ’লীগের নির্বাচনী কর্মীসভা

কলারোয়ার রায়টায় আ’লীগের উদ্যোগে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯ নং রায়টা ওয়ার্ড আ’লীগের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রায়টা বাজারস্থ আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে আ’লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আসলামুল আলম আসলামকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনীবিস্তারিত পড়ুন
কলারোয়ার গয়ড়া বাজার কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

কলারোয়ার গয়ড়া বাজারের কমিটি গঠন, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের মাছপট্টি সংলগ্ন চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন অনিয়ম-দুর্নীতি রোধ, উন্নয়ন সমুন্নত রাখা ও নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। একই সাথে প্রতিটি ব্যবসা সেক্টরের দু’জন করে প্রতিনিধি নিয়ে অচিরেই আবারো সভা করে পরবর্তী বাজার কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।বিস্তারিত পড়ুন
তালায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

তালায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ পদ বিশ্বাস (৭৫) মারা গেছেন। তিনি উপজেলার মাগুরা গ্রামের মৃত প্রমোদ বিশ্বাসের পুত্র। শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা যান। সকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা থানার এস আই প্রীতিশ রায়, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম,বীরবিস্তারিত পড়ুন
মারা গিয়েও সাতক্ষীরাবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন চায়না বাংলার আনিছুর রহমান

সাতক্ষীরার চায়না বাংলা শপিং কমপ্লেক্স, সিবি হসপিটাল লিমিটেড ও বরসা ট্যুরিজম’র এমডি এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক সর্বক্ষেত্রে সফল হয়েছিলেন। সব মানুষের প্রিয়ভাজন ছিলেন সদাহাস্যোজ্জল ও সদালাপি এবং সকলের প্রিয় এ.কে.এম আনিছুর রহমান। যার একটা বড় ক্ষমতা তিনি সকলকে অতি সহজে আপন করে নিতেন। মৃত্যুর পর প্রচার ও সামাজিক মাধ্যমে তাঁর তিরোধানে যে ব্যাপক শোক ও বেদনায় মর্মাহত সাতক্ষীরার সাধারণ মানুষসহ বিভিন্ন মহলে তা লক্ষ্য করা গেছে এবং সেই সাথে মানুষকেবিস্তারিত পড়ুন
নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে দল থেকে থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
ভাগ্নের সঙ্গে পরকীয়ার জেরে পিটুনিতে প্রাণ গেল মামির!

ছোট মামির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারই ভাগ্নে। এ নিয়ে ওই বিবাহিত ভাগ্নের সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত। তবে শুক্রবার বিকালে তা চরমে পৌঁছায়। অভিযোগ, ওই নারীর (মামি) সঙ্গে তর্কবিতর্কর মধ্যেই তাকে মারধর করেন ভাগ্নের শ্বশুর-শাশুড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও ভাগ্নের শ্বশুর-শাশুড়ির দাবি, পরকীয়ার জেরেই এ ঘটনা। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউটাউনশিপ থানার হরিবাজারে এই ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অভিযুক্তদেরবিস্তারিত পড়ুন
লঞ্চে অগ্নিকাণ্ডে মারা গেছেন ৪১ জন : স্বাস্থ্যসচিব

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। তিনি বলেন, এ অগ্নিকাণ্ডে আহত ৮১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ৪৬ জনের চিকিৎসা চলছে। ১৬ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের সার্বিক পরিস্থিতি দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে আহতদেরবিস্তারিত পড়ুন

