শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মারা গিয়েও সাতক্ষীরাবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন চায়না বাংলার আনিছুর রহমান

সাতক্ষীরার চায়না বাংলা শপিং কমপ্লেক্স, সিবি হসপিটাল লিমিটেড ও বরসা ট্যুরিজম’র এমডি এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক সর্বক্ষেত্রে সফল হয়েছিলেন। সব মানুষের প্রিয়ভাজন ছিলেন সদাহাস্যোজ্জল ও সদালাপি এবং সকলের প্রিয় এ.কে.এম আনিছুর রহমান। যার একটা বড় ক্ষমতা তিনি সকলকে অতি সহজে আপন করে নিতেন। মৃত্যুর পর প্রচার ও সামাজিক মাধ্যমে তাঁর তিরোধানে যে ব্যাপক শোক ও বেদনায় মর্মাহত সাতক্ষীরার সাধারণ মানুষসহ বিভিন্ন মহলে তা লক্ষ্য করা গেছে এবং সেই সাথে মানুষকে অভিভূত করেছে। এই কীর্তিমানের মৃত্যু সাতক্ষীরার প্রায় সকল মানুষকে কাঁদিয়েছে। তার এ চলে যাওয়া অনেকে মেনে নিতে পারিনি। তিনি তার জীবদ্দশায় সাতক্ষীরার মানুষদের জন্য উন্নত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে করেছিলেন চায়না বাংলা (সিবি হসপিটাল), ক্রেতা সাধারণের ভাল সেবার জন্য সকল নিত্যপণ্যের সমাহার নিয়ে করেছিলেন চায়না বাংলা শপিং কমপ্লেক্স এবং গণমানুষের কথা ও মাটি ও মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে দৈনিক সুপ্রভাত পত্রিকা বের করেছিলেন। তিনি সব কিছু অতি সহজেই পেরেছিলেন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন বলে।

সাতক্ষীরা তথা দেশের শিল্পোদ্যোক্তাদের কাছে তিনি উৎসাহ, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের বড় উৎস এবং অনুকরণীয় ব্যক্তিত্ব স্বপ্ন দ্রষ্টা এ.কে.এম আনিছুর রহমান। অনেকেই তাঁকে চেনেন ‘ব্যবসার জাদুকর’ হিসেবে। যে ব্যবসায়ই তিনি হাত দিয়েছেন, তাতেই সোনা ফলেছে। দীর্ঘজীবনে তিনি হার মানেননি কোনো প্রতিকূলতার কাছেই। নিজের হাতে গড়া চায়না বাংলা গ্রæপকে অল্প দিনেই নিবিড় পরিচর্যায় সাজিয়েছেন এবং সেই সাথে দাঁড় করিয়েছেন সুদৃঢ় প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর।

তাই তাঁর মৃত্যুর পরও চায়না বাংলা গ্রæপ চলছে তাঁরই অনুসৃত নীতি, আদর্শ অনুযায়ী, তাঁর প্রদর্শিত পথে। গত ১৬ ডিসেম্বর ৫৮ বছর বয়সে এ সফল উদ্যোক্তার জীবনাবসান হয়। মৃত্যুর আগেই নিজের ব্যবসা প্রতিষ্ঠান চায়না বাংলা গ্রুপে তিনি দক্ষ পেশাজীবীদের নিয়ে একটি শক্তিশালী টিম গড়ে তোলেন।

আত্মমানবতার মানবসেবা ও ব্যবসায়ীক খাতের বিকাশের অন্যতম এ পথিকৃৎ ব্যবসায় নৈতিক দৃষ্টিভঙ্গির কারণে অনেকের কাছেই আজ অনুকরণীয় ব্যক্তিত্ব। সাতক্ষীরায় ব্যবসা অঙ্গনের অন্যতম এ পুরোধার’র ব্যবসাজীবন শুরু হয়েছিল খুব স্বল্প পরিসরে। প্রতিটি স্তরে সর্বোচ্চ মান, মূল্যবোধ আর নৈতিকতার চর্চাই মানুষের আস্থার আসনে বসিয়েছে আজ চায়না বাংলা গ্রæপকে। আমরা আশা করি তার দেখানো পথেই হাটবে তার স্বপ্নের চায়না বাংলা গ্রুপ। তার যোগ্য উত্তরসুরীর মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে তাঁর প্রদর্শিত পথে এবং এ.কে.এম আনিছুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে দেশ ও দেশের বাহিরে চায়না বাংলা গ্রুপের কর্মকান্ড প্রসার ঘটাবে। তবে তাঁর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হওয়ার নয়।

সাতক্ষীরার মানুষ একদিন বুঝবে চায়না বাংলা সৃষ্টির কারিগর এ.কে.এম আনিছুর রহমানের চলে যাওয়া ও তার অভাব। তার এ সৃষ্টির মাঝে মানুষ যতদিন বিচরণ করবে ততদিন তাকে স্মরণ করবে।
চায়না বাংলা শপিং কমপ্লেক্স, সিবি হসপিটাল লিমিটেড ও বরসা ট্যুরিজম’র এমডি এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান সারাজীবন বেঁচে থাকবেন সাতক্ষীরাবাসীর হৃদয়ে এবং তার সৃষ্টির মাঝে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস