বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মেয়েকে অপহরণের অভিযোগে পিতার মামলা, মা-মেয়ে বলছেন স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন

সাতক্ষীরার কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে। এঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কলারোয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৩, অপহরণ ও সহায়তার অপরাধে একটি মামলা নং-৩১(১২)২১হয়েছে।

মামলার বাদী শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের জানান, তার নাবালিকা কন্যা (১৫) কে কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামস্থ হাসপাতাল রোডের সামনে থেকে ২০ডিসেম্বর সকাল ৬টার দিকে জোরপূর্বক মুখ চেপে ধরে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

তিনি অরো বলেন, তার কন্যা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণীতে লেখা পড়া করে। উক্ত স্কুলে যাওয়ার পথে অপহরণকারী শফিকুল ইসলাম নানা ভাবে উত্যক্তসহ কুপ্রস্তার দিয়ে আসছিলো। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০ ডিসেম্বর সকালে তার কন্যাকে অপরহণ করা হয়েছে।

এঘটনায় তিনি বাদী হয়ে অপহরণকারী উপজেলার রঘুনাথপুর গ্রামের কাবিল হোসেনের ছেলে শফিকুল ইসলাম, টুটুল হোসেন ও মৃত কেদার গাজীর ছেলে কাবিল হোসেনকে আসামী করে একটি মামলার দায়ের করেন।

থানা পুলিশের একটি টিম অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে অভিযান অব্যহত রেখেছে।

এদিকে, কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-অপহৃতাকে উদ্ধারের চেষ্টা চলছে।

অপরদিকে, পারিবারিক বিষয়টি গত কয়েকদিন নেট মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সেখানে মেয়ে ও তার মা একাধিক ফেসবুক লাইভে জানিয়েছেন তারা পিতা ও স্বামীর অত্যাচারে অতিষ্ট হয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন। মেয়েটির মা শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক।
ভিডিও লাইভে তারা দাবি করেছেন, মামলা রুজু হওয়ার আগেই তারা যে অপহৃত হননি বরং স্বামী/পিতার অত্যাচার নির্যাতনে বাড়ি থেকে স্বেচ্ছায় চলে গেছেন সেই বিষয়টি কলারোয়ার থানার সদ্যসাবেক ওসি’কে মোবাইল ফোনে অবগত করেন যেটা তাদের ভয়েস রেকর্ড আছে। এমনকি তদন্তকারী এক এসআই টাকা খেয়ে মামলা রুজু করিয়েছেন বলে তারা ভিডিও বার্তায় অভিযোগ করেছেন। তারা বারবার বলছেন যে, তারা অপহৃত হননি বা কেউ অপহরণ করেননি বরং কলজে শিক্ষক স্বামী-পিতার অত্যাচার-নির্যাতনে স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন মা ও মেয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব