Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ইউরোপ পাঠানোর কথা বলে ভারতে পাচার করতেন তারা

রাজধানীতে মানবপাচার চক্রের তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। পল্লবী ও উত্তরা থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— চক্রের মূলহোতা মল্লিক রেজাউল হক ওরফে সেলিম (৬২) ও তার দুই সহযোগী নিরঞ্জন পাল (৫১) ও মো. বুলবুল আহমেদ মল্লিক (৫৫)। মঙ্গলবার দুপুরে কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মানবপাচারকারী এই চক্রটি বিদেশ গমনেচ্ছুদের টার্গেট করে অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখাত। যারা যেতে রাজি হতো তাদেরবিস্তারিত পড়ুন
তালায় তৃণমূল নারীদের নিয়ে উঠান বৈঠক

সাতক্ষীরা তালায় তথ্য কেন্দ্র হতে গ্রামীণ অসহায় দরিদ্র নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ৪১তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২০ ডিসেম্বর) বিকালে মাগুরা ইউনিয়নের ধূলন্ডা গ্রামে ৫০ জন নারীর উপস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তালা শাখার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা,বিস্তারিত পড়ুন
‘জীবনের চরম সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া’ : রিজভি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ‘তিনবারের’ সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবনের এক চরম সংকটময় মুহূর্ত পার করছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য বারবার দাবি করা সত্ত্বেও সরকার রহস্যজনকভাবে নীরব থাকছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, খালেদা জিয়া শারীরিক নানা সমস্যা নিয়ে চলতি বছরের ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন
ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় কানাডার কুইবেকে লকডাউন

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় কানাডার কুইবেকে ফের লকডাউন আরোপ করা হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকাল ৫টা থেকে কুইবেকের জনস্বাস্থ্য কর্মকর্তারা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে কুইবেক প্রদেশে স্কুল, বার, জিম এবং সিনেমা থিয়েটার বন্ধ করে দিয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলেছে, গত ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ অর্থাৎ চার হাজার ৫৭১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান দুবে বলেন, বর্তমানে দ্রুত বিস্তারকারী ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে করোনা রোগীর সংখ্যা দ্বিগুণবিস্তারিত পড়ুন
গোয়ায় কংগ্রেসে ফের ধাক্কা, তৃণমূলে আসছেন সাবেক বিধায়ক!

ফের ধাক্কা খেতে যাচ্ছে ভারতের গোয়া প্রদেশ কংগ্রেস। ওই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর পর এ বার তৃণমূলে আরও এক কংগ্রেস বিধায়ক যোগ দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানায়। সোমবার প্রদেশ কংগ্রেস থেকে পদত্যাগ করেন বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেন্কো। এর পর গোয়া থেকে সোজা কলকাতা এসে পৌঁছান এই সাবেক বিধায়ক। সূত্রের খবর, মঙ্গলবারই তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। রেজিনাল্ডো লোরেন্কোর দাবি, গোয়ার নতুন দিগন্ত আনতেই এবিস্তারিত পড়ুন
‘ওরা আমার ছোটবেলার বন্ধু, পেশায় যাই হোক’ : নড়াইলে এমপি মাশরাফি

‘বন্ধুদের মধ্যে একজন রবি। তিনি পেশায় মুচি। আরেক বন্ধু সুমন, পেশায় ঝাড়ুদার। পেশা যাই হোক তারা আমার বন্ধু’- বললেন মাশরাফি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যিনি ২২ গজে বিশ্বের পরাশক্তি দেশগুলোকে ধরাশায়ী করেছেন। একই সঙ্গে তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্যও। কিন্তু বন্ধু মাশরাফি যেন অন্যরকম। নড়াইলে গেলেই হয়ে যান শৈশবের সেই দুরন্ত কিশোর। দেশের ক্রিকেটকে যে তিনি নেতৃত্ব দিয়েছেন সেটা যান ভুলে। ছুটে যান শৈশবের বন্ধুদের কাছে।বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপিতে প্রার্থীরা যে প্রতীক পেলেন

আসছে নতুন বছরের ৫ জানুয়ারি কলারোয়ার উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ওই দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০জন এবং কুশোডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে ৪জন, ৩টি ওয়ার্ডের সংরক্ষিতবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ।। মোট প্রার্থী ১০১

আসছে নতুন বছরের ৫ জানুয়ারি কলারোয়ার উপজেলার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে কেরালকাতা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত সম মোরশেদ আলী পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক পেয়েছেন আনারস প্রতীক ও অপর স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা আব্দুর রউফ সরদার পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। অপরদিকে, কুশোডাঙ্গাবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা মোড়স্থ কলারোয়া প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলে গুণীজন মেলা ও ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

কলারোয়ার চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে অভিভাবক অভিভাবক সমাবেশ, গুণীজন মেলা, বাষিক পরীক্ষার ফল প্রকাশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুলবিস্তারিত পড়ুন

