রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত, পৌর মেয়রকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি

জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহ নেওয়াজ শাহান শাহকে সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় আওয়ামী লীগের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে, যা সংগঠনের জন্য বিব্রতকর।বিস্তারিত পড়ুন

চলন্ত বাসে গণধর্ষণ, ৯৯৯ এ কলে উদ্ধার ।। তিন ধর্ষক গ্রেফতার, বাস জব্দ

নারায়ণগঞ্জের বন্দরে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী (১৮)বাস যাত্রী। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। ৯৯৯ এ কল পেয়ে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধারসহ তিন ধর্ষককে গ্রেফতার ও বাসটি জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মশুরিয়া গ্রামের হাছেন আলীর ছেলে বাস চালক নূরুল হক (২১), বরগুনার আমতলী থানার চরখালি গ্রামের আল আমিনের ছেলে বাসের কন্ডাক্টর শান্ত (১৬) ও রূপগঞ্জের চনপাড়া এলাকার আবুলবিস্তারিত পড়ুন

ছাত্র আন্দোলনের নেতা থেকে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট

চিলির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্যাব্রিয়েল বোরিক। ৩৫ বছর বয়সী বোরিক চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। ছাত্র থাকাকালেই অধিকার আদায়ের আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এবার তিনি রাষ্ট্রের নেতৃত্বে এসেছেন। নির্বাচনে বামপন্থী আদর্শের অনুসারী বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৪ ভাগ ভোট। ছাত্র আন্দোলনে যাদের সহকর্মী হিসেবে পেয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়েও তাদের পাশে পেয়েছেন বোরিক। আগামী মার্চে চিলির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। পড়াশুনা শেষবিস্তারিত পড়ুন

পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হলেন ৪৯ জন

বাংলাদেশ পুলিশের ৪৯ জন উপ-পরিদর্শককে (এসআই-নিরস্ত্র) পদোন্নতি দিয়ে পরিদর্শক (ইন্সপেক্টর) করা হয়েছে। রবিবার জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই পদোন্নতির তথ্য জানা গেছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ২৮ নভেম্বর পুলিশ পরিদর্শক পদমর্যাদার ২২ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়।

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারই দরকার : রিজভি

রাষ্ট্রপতির সঙ্গে সোমবার থেকে শুরু হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রাষ্ট্রপতি কীসের সংলাপ করছেন? তা হলে আবারও কি হুদামার্কা নির্বাচন হবে? আবারও কি আরেকটি রকিবমার্কা নির্বাচন হবে? হুদামার্কা নির্বাচনে আমরা দেখেছি— নিশিরাতের নির্বাচন, দিনেরবেলায় কোনো নির্বাচন হয় না; রাতের অন্ধকারে নির্বাচন হয়। আর রকিবমার্কা নির্বাচনে দেখেছি— চতুষ্পদ জন্তু ভোটকেন্দ্রে ঘুরে বেড়ায়, সেখানে ভোটাররা থাকে না। এই হলো পরিস্থিতি। সোমবারবিস্তারিত পড়ুন

নড়াইল সদর হাসপাতাল: ভাত চাওয়ায় মহিলাকে মারার অভিযোগ

নড়াইল সদর হাসপাতালের আবারও পরিদর্শন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীর সাথে কথা বলেন তাদের খোঁজখবর নেন। এসময় নাজিয়া নামে শিশু ওয়ার্ডের এক মহিলা এমপির কাঝে অভিযোগ করেন ভাত চাওয়ায় ওই ওয়ার্ডের আয়া পারভীন তাকে মারছে। তিনি এমপির কাছে বিচারের দাবি জানান। এসময় হাসপাতালের টয়েলটগুলোও পরিদর্শন করেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এর আগে শনিবার সকাল ৮টায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাবিস্তারিত পড়ুন

প্রতিকুলতা পেরিয়ে সফলতায় কলারোয়ায় টমেটো চাষী কাজিরুল

কলারোয়ার ধানদিয়া মাঠে টমেটো চাষ করে সফল হয়েছেন কাজিরুল ইসলাম, কিন্তু সফলতার পেছনে রয়েছে নানা প্রতিকূলতা। নানান প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে টমেটো চাষে সফল হয়েছেন বাটরা গ্রামের আব্দুল লতিফ দালালের ছেলে কাজিরুল ইসলাম। তিনি জানান, ‘ধানদিয়া মাঠে ১.৫ বিঘা জমি বর্গা নিয়ে টমেটো চাষ শুরু করেন। নিজস্ব অর্থ না থাকায় তিনি ঋণ নিয়ে ১.৫ বিঘা জমিতে টমেটো চাষ করেন। শারীরিক পরিশ্রম যেমন করেছেন তেমনি অর্থনৈতিক, সামাজিক-পারিপাশ্বিক বাঁধাবিপত্তির সম্মুখিন হতে হয়েছে। এরপরেওবিস্তারিত পড়ুন

আসন্ন বড়দিন উপলক্ষে কলারোয়ায় খ্রিস্টান সম্প্রদায়ে উৎসবের আমেজ

আসন্ন বড়দিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ২৫ ডিসেম্বর শুভ বড়দিনকে সামনে রেখে চলছে নানান আয়োজন। নগর কীর্তনসহ অন্যান্য উৎসবে মেতে ওঠার অপেক্ষায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশন গিয়ে দেখা যায়, সেখানে উৎসবের আমেজের কমতি নেই। নারী-পুরুষ সম্মিলিতভাবে নগর কীর্তনের মধ্য দিয়ে প্রভু যীশু কে স্মরণ করছেন। তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে বরণ করে নিতে প্রস্তুতি চলছে জোরেশোরে। বড়দিনের সাজসজ্জা আর প্রতিটি বাড়িতেবিস্তারিত পড়ুন

তালায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

সাতক্ষীরার তালায় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় আতিয়ার মোড়ল (৫০)নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে উপজেলার পাটকেলঘাটা থানার জুজখোলা গ্রামের মৃত আব্দুল মাজিদ মোড়লের ছেলে ও সবজি চারা ব্যাবসায়ী। রবিবার বেলা ২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শুভাশুনি নামক স্থানে মর্মান্তিক ওই দূর্ঘটনাটি ঘটে। নিহতের ভাগ্নে ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকী আঙ্গুর জানান, তার মামা দীর্ঘদিন যাবত বিভিন্ন হাট বাজারে সবজি চারা বিক্রি করেন। দুপুরে তার মামা সাইকেল যোগে আঠারোমাইল বাজারে পেঁয়াজেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে পিস্তল, ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৪

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩টি বার্মিজ চাকুসহ চিহ্নিত ৪ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দা পুলিশ সদস্যরা। রোববার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- শার্শার পান্তাপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফারহান (২০) ও বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামের আজগার আলীর ছেলে নূরনবী (২২)।বিস্তারিত পড়ুন