Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

সাতক্ষীরায় কন্টেইনার ভর্তি ৫ লিটার তরল ও ৫৭ বোতল ফেন্সিডিলসহ এস. এম. রবিউল ইসলাম (৪৮) নামের এক মাদক বিক্রেতা আটক হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত এস. এম. রবিউল ইসলাম সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলীর দিকনির্দেশনায়বিস্তারিত পড়ুন
আরো খবর..
আশাশুনিতে ১৩ চেয়ারম্যান প্রার্থী, ৬ মহিলা মেম্বার ও ১৭ মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ৬৪০ জন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ার পর ৩৬ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার উপজেলায় দায়িত্বরত রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জন, সর্বমোট ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাইকালে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিতবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন বলেছেন, “মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান একমাত্র আ.লীগ সরকার দিয়েছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বৃদ্ধি করেছে, জমিসহ ঘর নির্মান করে দেয়াসহ নানাবিধ সুবিধা দিচ্ছে এবং তা অব্যাহত থাকবে”। রবিবার দুপুর ১২ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের মুক্তমঞ্চে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুলবিস্তারিত পড়ুন
বীর মুক্তিযোদ্ধা এ্যাড. অরুণ ব্যানার্জীর মৃত্যুতে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির শোক

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সাবেক সদস্য, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জির ন’ভাই সাতক্ষীরা ‘ল’ কলেজের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সাংবাদিক এ্যাডভোকেট অরুণ ব্যানার্জী রবিবার (১৯ ডিসেম্বর)বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মেহেদী সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্না তার ব্যক্তিগত উদ্যোগে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। মাছখোলা, ইটাগাছা, বদ্দীপুর কলোনী ও মধুমাল্লারডাঙ্গী এলাকার ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন
সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদকের মৃত্যুতে কালিগঞ্জের কৃষ্ণনগর প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক, সিবি হাসপাতাল ও চাইনা বাংলা শপিং কমপ্লেক্স এর এমডি একে এম আনিছুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছে কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল মাজিদ, সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মোঃবিস্তারিত পড়ুন
পথ আটকে প্রাচীর নির্মাণের প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন

এলাকবাসীর চলাচলের পথ আটকে প্রাচীর নির্মাণের প্রতিবাদে যশোরের ঝিকরগাছার গদখালীতে মানববন্ধন করেছে বামনআলী-চাঁপাতলা গ্রামবাসী। রবিবার সকাল ১০ টায় বামনআলী-চাঁপাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকার শিশু কিশোরদের সুষ্ঠু মানসিক বিকাশ ঘটাতে খেলাধূলার মাঠ ও জনসাধারণের যাতায়াতের পথ বন্ধ হওয়ার উপক্রম দেখা দেওয়ায় এ মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় বামনআলী-চাঁপাতলা গ্রামের সহস্রাধিক মানুষ অংশগ্রহন করে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনা সদস্যের বিরুদ্ধে কলেজ ছাত্রীর ধর্ষণ মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক সেনা সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ২০ বছরের এক কলেজ পড়ুয়া ছাত্রী। ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ১৮ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী (২২) ওই এলাকার একটি গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্য হিসেবে চাকুরীরত। ভিকটিমের বাড়ি বরিশালে, তিনি একটি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী। জানা গেছে, এক বছর আগে ফেসবুকে ওই সেনা সদস্যের সাথে কলেজ ছাত্রীর পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে প্রেমেরবিস্তারিত পড়ুন
‘আগামী সপ্তাহে দেশের সব জেলায় বুস্টার ডোজ’

করোনাভাইরাস থেকে সুরক্ষায় দেশের সব জেলায় আগামী সপ্তাহে টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেছেন, এ বিষয়ে সুরক্ষা অ্যাপে প্রস্তুতি চলছে। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) অডিটরিয়ামে রোববার দুরপুরে বুস্টার টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে মীরজাদী সেব্রিনা একথা বলেন। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক বলেন, সারা দেশে বুস্টার ডোজ দেওয়ার জন্যবিস্তারিত পড়ুন
শৃঙ্খলা ও চেইন অব কমান্ড গুরুত্বপূর্ণ : বিজিবি সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আপনাদের কাছে আমার প্রত্যাশা- আপনারা দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। রোববার সকালে ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তৃতায় বিজিবি সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মনেবিস্তারিত পড়ুন

