বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনা সদস্যের বিরুদ্ধে কলেজ ছাত্রীর ধর্ষণ মামলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক সেনা সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ২০ বছরের এক কলেজ পড়ুয়া ছাত্রী।

ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ১৮ ডিসেম্বর মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামী (২২) ওই এলাকার একটি গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্য হিসেবে চাকুরীরত।

ভিকটিমের বাড়ি বরিশালে, তিনি একটি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী।

জানা গেছে, এক বছর আগে ফেসবুকে ওই সেনা সদস্যের সাথে কলেজ ছাত্রীর পরিচয় হয়। এরপর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক ও দৈহিক সম্পর্ক তৈরি হয়।
১০ জুলাই বিয়ের প্রলোভন দেখিয়ে ছেলেটি ঢাকায় তার বোনের বাসায় ভিকটিমকে নিয়ে একটি কাগজে স্বাক্ষর নেয়। এরপর বিয়ে হয়ে গেছে বলে ওই রাতে ধর্ষন করে।
২৯ অক্টোবর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিকটিমকে বেড়াতে নিয়ে আবাসিক হোটেলে রেখে আবারো ধর্ষণ করে। এরপর সে ভিকটিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

৫ নভেম্বর ওই ছাত্রী মঠবাড়িয়া ছেলেটির বাড়িতে চলে আসে। ছেলের বাবা তাকে কাবিনের কাগজ নিয়ে আসতে বলেন। কাবিনের কাগজ নিয়ে আসলে পুত্রবধু হিসেবে মেনে নেওয়ার কথাও জানান।

কাবিননামার বিষয়ে কথা বলতে ভিকটিম ওইদিন মঠবাড়িয়াস্থ ছেলের চাচার বাসায় যান। ছেলের উপস্থিতিতে ওই বাসায় কাবিন করা নিয়ে কথাবার্তা হয়। এরপর চাচা মোটরসাইকেলযোগে ভিকটিমকে বরিশালে পৌঁছে দেয়।

এরপর থেকে ছেলেটি প্রতারনা শুরু করলে বাদীর সন্দেহ হয় এবং ১৮ ডিসেম্বর ছেলে সহ ৬ জন নামীয় এবং ৩ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১)/৩০ তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ ধারায় ও প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও সহায়তা পূর্বক ধর্ষনের চিত্র ভিডিও করার অপরাধে মামলাটি দায়ের করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী