Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিভিন্ন দেশের প্রয়োগের প্রক্রিয়া দেখে বুস্টার ডোজ

বুস্টার ডোজ কোন প্রক্রিয়ায় দেওয়া হবে তা নির্ধারণ করা হচ্ছে বিভিন্ন দেশের প্রয়োগের প্রক্রিয়া দেখে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিকে দেশের বয়স্ক মানুষ, ফ্রন্টলাইনার হিসেবে যেসব ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন তাদের বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি কেন্দ্রে পরীক্ষামূলক টিকাদানের মাধ্যমে করোনাভাইরাসের বুস্টার ডোজবিস্তারিত পড়ুন
বুস্টার ডোজেও প্রথম সেই রুনু

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে শুরু হয়েছে করোনাভাইরাসের বুস্টার ডোজের টিকা দেওয়ার কার্যক্রম। রোববার (১৯ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় প্রথম টিকা গ্রহণ করেন রুনু ভেরোনিকা কস্তা। এর আগে, চলতি বছরের ২৭ জানুয়ারি এই রুনু কস্তাকে এক ডোজ ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেই বাংলাদেশে শুরু হয়েছিল করোনাভাইরাসের টিকা কর্মসূচি। এরপর বুস্টারবিস্তারিত পড়ুন
প্রথমদিন বুস্টার ডোজ নিলেন যেসব মন্ত্রী

দেশের বয়স্ক মানুষ, ফ্রন্টলাইনার হিসেবে যেসব ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক কাজ করে যাচ্ছেন তাদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় তারা বুস্টার ডোজ গ্রহণ করেন।বিস্তারিত পড়ুন
বিজয় র্যালিতে খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির

মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীতে র্যালি করছে বিএনপি। রোববার দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হয়। র্যালিতে হাজারো নেতাকর্মী অংশ নেন। তারা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিজয় র্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন। দুপুর সোয়া ২টায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে র্যালির আনুষ্ঠানিকতাবিস্তারিত পড়ুন
৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি

৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। ৩১ ডিসেম্বর শুক্র ও ১ জানুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ২ জানুয়ারি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে সরকার ঘোষিত ছুটি, অবকাশকালীন ও সাপ্তাহিক ছুটির কারণে রোববার থেকে সুপ্রিম কোর্টে ছুটি শুরু হয়েছে। ছুটির মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তিতে হাইকোর্ট বিভাগের জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। এছাড়া আপিল বিভাগ চেম্বার কোর্ট পরিচালনারবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের মানুষের মুক্তি : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ভাবনার কেন্দ্রবিন্দু ছিল বাংলা, বাঙালি এবং বাংলাদেশের মানুষের মুক্তি। আমরা জাতির পিতার সেই ভাবনা থেকে দেশ ও দেশের মানুষকে ভালবাসি, গড়ে তুলি একটি সুখী ও সমৃদ্ধির বাংলাদেশ। শিল্প মন্ত্রণালয় আয়োজিত মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আজ এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের রবিবার এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষবিস্তারিত পড়ুন
ডা. মুরাদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ হেলাল নাহিদের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার কুমিল্লার ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন কুমিল্লা আদালতের আইনজীবী আতিকুল ইসলাম। এ সময় অ্যাড. কাইমুল হক রিংকুসহ বিএনপিপন্থী অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন। মামলার বাদী আইনজীবী মো. আতিকুল ইসলাম জানান, ডা. মুরাদ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এটি শুধুমাত্র জাইমা রহমানের জন্য সম্মানহানিকর নয়,বিস্তারিত পড়ুন
খরচ নিয়োগকর্তার, মালয়েশিয়ায় যেসব সুবিধা পাবেন বাংলাদেশি শ্রমিকরা

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে সমঝোতা চুক্তি (এমওইউ) সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করেন। রোববার (১৯ ডিসেম্বর) কুয়ালালামপুরে এ চুক্তি সই হয়। এ সময় উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। যেমন রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ,বিস্তারিত পড়ুন
বুস্টার ডোজে সবাইকে ফাইজারের টিকা দেওয়া হবে

বুস্টার ডোজ হিসেবে সবাইকে ফাইজারের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমরা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্নাসহ বেশ কয়েকটি ভ্যাকসিন দিয়েছি। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রোটোকল অনুযায়ী এক্ষেত্রে সবাইকে ফাইজারের টিকা দেওয়া হবে। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) অডিটরিয়ামে রোববার দুপুরে টিকার বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অ্যাপসের কাজ শেষ হলে মোবাইল ফোনে এসএমসের মাধ্যমে যে যে কেন্দ্রেবিস্তারিত পড়ুন
নড়াইলে ভূমিদস্যুর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের চিহ্নিত ভূমিদস্যু উৎপল বিশ্বাসের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে বীড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এ সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন শরৎ বিশ্বাসের ছেলে দিলিপ বিশ্বাস। তিনি বলেন, আরএস খতিয়ানের ৬২০ নং খতিয়নের ৪৬৩ দাগে ৮৫ শতক জমি শরিকনা মতে এলাকাবাসী ও সর্ব সাধারনের জানামতে সু- দীর্ঘ কাল যাবৎ ভোগদখল করে আসছিলাম। ইতিমধ্যে আমার নিজ গ্রাম ভূমিদস্যু নামেবিস্তারিত পড়ুন

