রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় হাতের টানেই উঠে যাচ্ছে নির্মাণাধীন পাঁকা রাস্তার পিচ! (ভিডিও)

হাতের টানেই উঠে যাচ্ছে নির্মাণাধীন পাঁকা রাস্তার পিচ! দৃশ্যটি কলারোয়া থেকে সরষকাটি বাজার অভিমুখে সড়কটিতে। টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে ও কলাগাছি মোড়ে ওই রাস্তায় হাত দিয়ে টান দিয়েই রাস্তা থেকে পিচ উঠে যেতে দেখা গেছে। উঠে যাওয়া পিচের নিচে ইটের ম্যাকাডমে মাটির আস্তরণ পরিলক্ষিত হয়েছে। নির্মাণাধীন এই রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা দেখালেন হাতের টানেই উঠে যাওয়া সড়কের পিচের দৃশ্যটি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিস্তারিত পড়ুন

মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য বিচারক ও আইনজীবী সমাজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বিচারক একা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন না। বিচারের সব পর্যায়ে আদালতকে আইনজীবীদের সহায়তা লাগে। শনিবার (১৮ ডিসেম্বর) ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসন দিবসে র‌্যালি-সভা

কলারোয়ায় আন্তর্জাতিক অভিবাসন দিবস-২১’ উদযাপিত হয়েছে। ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ -এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটিতে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, বিআরডিবি অফিসার এসএমএস সোহেল, উপজেলা রিসোর্স ইন্সপেক্টর মহিতোষ কুমার কর্মকার,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদরাসাতুল বানাত আস সালাফিয়াতে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

কলারোয়ায় মাদরাসাতুল বানাত আস সালাফিয়াতে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌরসভাধীন কলাগাছি মোড় এলাকায় মাদ্রাসা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসা সভাপতি মোঃ আব্দুর রহিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান আলোচক ছিলেন আব্দুর রউফ বিন আইয়ুব আল মাদানী। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর, হাফেজ মহাসিন, অধ্যক্ষবিস্তারিত পড়ুন

নড়াইল হাসপাতালে এমপি মাশরাফির সদর ঝটিকা অভিযান! ৩ জনকে শোকজ, ১জনকে অব্যাহতি

সকালে মাশরাফির সদর হাসপাতালে ঝটিকা অভিযান। বিকেলে সময়মতো হাসপাতালে না আসায় ৮ জন চিকিৎসক ও ২জন মেডিক্যাল প্যাথলজিষ্টকে এবং অনিয়মের অভিযোগে ডায়েডের দায়িত্বে থাকা ১জন কর্মচারিকে শোকজ এবং রোগিদের খাবার কম দেওয়ায় আউটসোর্সিং-এর ১ কর্মচারিকে অব্যাহতি দেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা শনিবার সকাল ৮ টায় ঝটিকা সফরে যান সদর হাসপাতালে। বিভিন্ন অনিয়ম দেখে চরম অসোন্তষ প্রকাশ করেন এবং হাসপাতালের তত্বাবধায়কে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।বিস্তারিত পড়ুন

রবিবার থেকে বুস্টার ডোজ, দ্বিতীয় ডোজের বয়স ৬ মাস পেরুলে বুস্টার

রবিবার সকালে রাজধানীর মহাখালীর বিপিসিএস ভবনে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। টিকার বুস্টার ডোজ ষাটোর্ধ্বরা এবং সম্মুখ সারির লোকজনদের দেওয়া হবে বলেও জানান তিনি। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই ডোজ টিকা যারা দিয়েছেন আর তাদের টিকা দেওয়ার বয়স ছয় মাস হয়েছে তাদেরকে এই বুস্টার ডোজবিস্তারিত পড়ুন

শৈত্যপ্রবাহ হতে পারে মঙ্গলবার থেকে

পৌষের শুরুতেই সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। হিমালয় পেরিয়ে শীতল হাওয়া উত্তরবঙ্গ দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিস্তৃত হচ্ছে। কাঁপুনি ধরাচ্ছে শীত। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সব অঞ্চলের তাপমাত্রাই গড়ে ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর মঙ্গলবার থেকে সারা দেশে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ২১ ডিসেম্বর থেকে মূল শৈত্যপ্রবাহ শুরু হলেও শনিবার ১৮ ডিসেম্বর থেকে রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বাড়তে পারে। এতে কোনো কোনোবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১৯০ এতিম দারিদ্র ছাত্রী পেলো পৌনে ৫লাখ টাকার উপবৃত্তি

কলারোয়ার গোয়ালচাতর অরফান কেয়ারের উদ্যোগে এতিম ছাত্রীদের মধ্যে উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। ১৯০ জন দারিদ্র ছাত্রীদের মাঝে জনপ্রতি আড়াই হাজার টাকা করে মোট ৪ লাখ ৭৫ হাজার টাকার উপবৃত্তি প্রদান করা হয়। উপজেলার কাজিরহাট এলাকার গোয়ালচাতর অরফান কেয়ার চত্বরে শুক্রবার সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ মো. আবু নসর। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক। এতিমখানার পরিচালকবিস্তারিত পড়ুন

১০ দিনের জন্য হাসি নিষিদ্ধ করলো উত্তর কোরিয়া!

জিন্স প্যান্ট পরা, স্টাইল করে চুল কাটা কিংবা কান ফোটানো আগে থেকেই নিষিদ্ধ করেছেন উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। এবার ১০ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করলেন তিনি। শুক্রবার উত্তর কোরিয়ার প্রাক্তন সর্বোচ্চ নেতা কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকী। উত্তর কোরিয়াবাসীর কাছে দিনটি খুবই দুঃখের। দিনটিকে বিশেষভাবে সম্মান জানাতে অভিনব পথ বেছে নিয়েছে পিংয়ইয়ং। কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১০ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দৈনিক সূপ্রভাত সম্পাদকের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চায়না বাংলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর একেএম আনিছুর রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, ব্যবসায়িক কাজে এবং শারিরীক চিকিৎসার জন্য প্রায় এক মাস আগে তিনি দুবাই গমন করেন।বিস্তারিত পড়ুন