Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার সিংগা হাইস্কুলে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট

কলারোয়ায় সিংগা হাইস্কুল এসএসসি ব্যাচে’র আয়োজনে মহান বিজয় দিবস নক আউট ক্রিকেট টুর্নামেন্ট-২১’ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে সিংগা হাইস্কুলের এসএসসি-২২’ ব্যাচের দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিংগা হাইস্কুলের এসএসসি-২২’ একাদশ দল ও হুলহুলিয়া ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। প্রথমে এসএসসি-২২ একাদশ দল টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৭৯ রান সংগ্রহ করে। জবাবে হুলহুলিয়া ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে সবকটিবিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলেন এসপি

নড়াইলে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করলেন এসপি প্রবীর কুমার রায়। নড়াইলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নড়াইল পুলিশ লাইন্স এর ড্রিলসেডে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপারের রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা,অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, নড়াইল জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

২০২০ সালে বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসী কার্যকলাপ কমেছে, তবে একইসময়ে সন্ত্রাস-সম্পর্কিত তদন্ত ও গ্রেফতারের সংখ্যা বেড়েছে। এছাড়া ২০২০ সালে বাংলাদেশে তিনটি নির্দিষ্ট সন্ত্রাসী ঘটনা ঘটলেও তাতে কারও মৃত্যু হয়নি। ২০২০ সালে বাংলাদেশে সন্ত্রাসবাদের পরিস্থিতি বিশ্লেষণ করে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ‘কান্ট্রি রিপোর্ট অন টেররিজম -২০২০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসবাদবিষয়ক বার্ষিক প্রতিবেদনে তুলে ধরা ২০২০ সালে বাংলাদেশে তিনটি সন্ত্রাসী ঘটনার মধ্যে রয়েছে- ওইবিস্তারিত পড়ুন
ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার দুপুর ১টা ৪ মিনিটে ভারতের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে গত ১৫ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সেদিন বেলা সোয়া ১১টার দিকে বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি ও তার সফরসঙ্গীরা।
ওবায়দুল কাদের সুস্থ, চাইলেই বাসায় যেতে পারবেন: চিকিৎসক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক। শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউ’র বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, “সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা দিনদিন উন্নতি হচ্ছে। চাইলেই তিনি এখন বাসায় যেতে পারেন। তবে আমরা বলেছি সার্বিক পর্যবেক্ষণের জন্য আরও দুই একদিন হাসপাতালে থাকারবিস্তারিত পড়ুন
রাজধানীর রমনা কালী মন্দিরের ভবন উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার রাজধানীর রমনা কালী মন্দিরের সংস্কারকৃত অংশের উদ্বোধন করেছেন। ফলক উন্মোচনের মাধ্যমে তিনি সংস্কারকৃত ভবনের উদ্বোধন করেন। মন্দিরে পূজাও দেন ভারতের রাষ্ট্রপতি। কোবিন্দ আমন্ত্রিত অতিথি, মন্দির কমিটির সদস্যবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভারতের রাষ্ট্রপতি তার পত্নী ফাস্ট লেডি সবিতা কোবিন্দ এবং তাদের কন্যা স্বাতী কোবিন্দকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টায় রমনা কালী মন্দিরে পৌঁছান। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মন্দির প্রাঙ্গণেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার নলকুড়া তরুণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস’ ২০২১ উদযাপন উপলক্ষে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সাতক্ষীরা সদরের নলকুড়া তরুণ সংঘ’র আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও দিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে সকাল থেকে দিনব্যাপি বিভিন্ন খেলাধুুলা শেষে সন্ধ্যায় সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, দৈনিক দেশ এরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

কলারোয়ার যুগিবাড়িতে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মহসিন আলী। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামে। সে একটি মিষ্টির দোকানের কর্মচারী। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কলারোয়া পৌরসভাধীন যূগিবাড়ি মোড়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পার হচ্ছিলেন মহসিন আলী। সেসময় দ্রুতগতির বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েবিস্তারিত পড়ুন
আশাশুনির শ্রীউলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আশাশুনির শ্রীউলায় ডাবলু নামের এক ব্যক্তি খুন হয়েছে। বৃহস্পতিবার সকালে রাশেদ নামে এক ব্যক্তির চিংড়ি ঘের থেকে ডাবলুর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর ইসলাম সরদারের পুত্র গোলাম রসুল ওরফে ডাবলু (২৭) বুধবার সন্ধ্যায় ওই গ্রামের মাঝের পাড়া জামে মসজিদে প্রাঙ্গনে ওয়াজ মাহফিল শুনতে যায়। রাত ১০টার দিকে বন্ধুদের থেকে আলাদা হয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ী ফেরেনি। সকাল ৭টার দিকে জনৈক এক বৃদ্ধা মহিলা আশাশুনি-কোলারবিস্তারিত পড়ুন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
কলারোয়ায় বিজয় দিবসে প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠে হাজারো জনতা

কলারোয়ায় মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলারোয়া হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার নানান বয়সী মানুষ উপস্থিত ছিলেন। দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত সকলে জাতীয় পতাকা হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করেন। প্রশাসনের কর্মকর্তা, ছাত্র-ছাত্রী,বিস্তারিত পড়ুন

